আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র মিয়ানমারের মান্দালয়ে অবস্থিত। তবে কম্পন এতটাই তীব্র ছিল যে, থাইল্যান্ডের ব্যাংকক পর্যন্ত অনুভূত হয়েছে।

একজন ব্রিটিশ নাগরিক, যিনি ব্যবসায়িক সফরে ব্যাংককে অবস্থান করছিলেন, এ বিস্ময়কর অভিজ্ঞতা সম্পর্কে এবিসি নিউজকে বলেন, “আমরা তখন প্রধান ‘সুখুমভিত’ রেলস্টেশনের নিচে ছিলাম এবং প্রথম কম্পনে মনে হয়েছিল কোনো ট্রেন বিধ্বস্ত হয়েছে। কিন্তু কম্পন অব্যাহত থাকলে মানুষ দ্রুত বাইরে ছুটতে শুরু করে এবং হোটেল থেকে অতিথিদের রাস্তায় বের করে দেওয়া হয়।”

অ্যাসোসিয়েটেড প্রেস (AP) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর ব্যাংককের বিভিন্ন ভবনে অ্যালার্ম বাজতে শুরু করে।

এবিসি নিউজ-এর হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, ব্যাংককের এক WeWork অফিসের ছাদে থাকা সুইমিং পুল থেকে পানি গড়িয়ে পড়ছে, আর আতঙ্কিত মানুষজন দ্রুত অফিস ত্যাগ করছে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত