আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘রমজান মুবারক’, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকব

‘রমজান মুবারক’, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকব

সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসে বৃহস্পতিবার (২৭ মার্চ) পবিত্র শবে কদর উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প।


বিলাসবহুল সাজে সজ্জিত হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি, আমি আপনাদের পাশে থাকব।


এ অনুষ্ঠানে বিশিষ্ট মুসলিম-আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা অংশ নেন। 

ট্রাম্প এ সময় তার নির্বাচনী বিজয়ে মুসলিম আমেরিকানদের ক্রমবর্ধমান সমর্থনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বিশেষ করে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাদের রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার কথা তার বক্তব্যে উল্লেখ করেন। 


ট্রাম্প বলেন, আমি হাজার হাজার মুসলিম আমেরিকানদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের ২০২৪ সালের নির্বাচনে অবিশ্বাস্যভাবে সমর্থন দিয়েছেন।

বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের মুসলিম সম্প্রদায়ের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। যার মধ্যে অর্থনৈতিক সহায়তা, শিক্ষানীতির সংস্কার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অন্তর্ভুক্ত ছিল।

মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ঐতিহাসিক আব্রাহাম চুক্তির সম্প্রসারণ চান, যা বাইডেন প্রশাসনের অধীনে স্থবির হয়ে পড়েছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানে ঘোষণা করেন, আমের গালিব আগামীতে কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং মেয়র বিল বাজ্জি তিউনিসিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমাসহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসর, কুয়েত, কাতার, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনাই, বাহরাইন, ইরাক, ওমান, মরক্কো, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, জিবুতি, ক্যামেরুন, লেবানন, নাইজেরিয়া, গিনি, তানজানিয়া, কেনিয়া, মালদ্বীপ, লিবিয়া, সেনেগাল এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত