আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

শেষ বার্তায় শান্তির বার্তা দিয়েছেন পোপ ফ্রান্সিস

শেষ বার্তায় শান্তির বার্তা দিয়েছেন পোপ ফ্রান্সিস

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুর আগের দিন ইস্টার সানডেতে পোপ ফ্রান্সিস শান্তির বার্তা দিয়েছেন। তার পক্ষ থেকে এক সহকারী বক্তব্য পাঠ করেন, যেখানে তিনি বলেন, অন্যের মতামতের প্রতি সম্মান ছাড়া কখনোই প্রকৃত শান্তি আসতে পারে না। ধর্মীয় স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা ছাড়া শান্তি সম্ভব নয়।

পোপ তার শেষ ভাষণে গাজাবাসীদের, বিশেষ করে সেখানকার খ্রিস্টান জনগোষ্ঠীর কথা স্মরণ করেন। চলমান সংঘাতের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়কে তিনি ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, “এই সংঘাত মৃত্যু ও ধ্বংস ডেকে আনছে।”

তিনি বিশ্বব্যাপী বাড়তে থাকা ইহুদি-বিদ্বেষকে "উদ্বেগজনক" বলেও উল্লেখ করেন।

পোপ আরও বলেন, “বিশ্বের নানা অঞ্চলে চলমান যুদ্ধগুলোতে আমরা যে মৃত্যুর পিপাসা ও হত্যার উন্মাদনা দেখছি, তা ভয়াবহ।”

তিনি আরও বলেন, “আমি ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় জনগণের কষ্টের পাশে রয়েছি। যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি, জিম্মিদের মুক্তি দিন এবং ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান, যারা শান্তিময় ভবিষ্যতের স্বপ্ন দেখে।”

এছাড়াও, ইউক্রেন যুদ্ধ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে “ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার” আহ্বান জানান।

আজ সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান ভ্যাটিকান নিউজ সার্ভিস। ৮৮ বছর বয়সে মারা গেলেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তার।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত