আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

জাস্টিন বিবারকে নিয়ে নেটিজেনদের উদ্বেগ

জাস্টিন বিবারকে নিয়ে নেটিজেনদের উদ্বেগ

পপ তারকা জাস্টিন বিবারের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অনেকদিন থেকেই ব্যস্ত নেটিজেনরা। এইবার নতুন করে আলোচনা চলছে তার ভিডিও নিয়ে। কোচেল্লা উৎসবে জাস্টিন বিবারের ধূমপান ও নাচের ভিডিও ভাইরাল হয়েছে। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওগুলো দেখে জনপ্রিয় এই তারকার ভক্তদের অনেকে তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি জাস্টিন বিবার নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু রহস্যজনক পোস্ট দিয়েছিলেন, যা তার ও স্ত্রী হেইলি বিবারের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দেয়। তার ওপর কোচেল্লায় তাকে ঘনঘন ধূমপান করতে দেখে অনেকেই ভাবছেন বিচ্ছেদের প্রভাব। জাস্টিনকে দেখতেও অনেক দুর্বল দেখাচ্ছে।


একজন এক্স ব্যবহারকারী লিখেন, ‘হলিউড এই ছেলেটার সঙ্গে কী করল? কোনো যত্ন নেয় না কেউ।’ আরেকজন মন্তব্য করে বলেন, ‘কেউ কি একটু জাস্টিন বিবারকে দেখবে? ওর সাহায্য দরকার, কিন্তু কেউ শুনছে না।’

জাস্টিন বিবার ও হেইলি

একটি ভিডিওতে হেইলি বিবার এবং সম্ভবত জাস্টিনের সৎভাই জ্যাকসনকেও দেখা যায়। ওই ভিডিওতে দাবি করা হয়, হেইলি তার সৎভাইকে সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন। এসময় জাস্টিন পাশে বসেই মাদক গ্রহণ করছিলেন। 

ভিডিওর এক ক্যাপশনে লেখা হয়, ‘ওর জন্য কেমন যেন খারাপ লাগছে... ভাইয়ের এমন অবস্থার পাশে দাঁড়িয়ে ওকে ছোট ভাইকে সরিয়ে নিতে হচ্ছে।’

আরেকদিকে জাস্টিন ও হেইলির বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন চলছে। একটি সূত্র রাডারকে জানায়, তারা তাদের সম্পর্ক বাঁচাতে চেষ্টা করছেন। তারা নানা রকম থেরাপিও নিচ্ছেন যেন সম্পর্কটিকে ভেঙে পড়ার আগেই সামলে নেওয়া যায়।

ভক্তরা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রার্থনা করছেন- জাস্টিন যেন সুস্থ ও মানসিকভাবে ভালো থাকেন।

সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে চুপিসারে বিয়ে করেন বিবার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত