আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘ভেলপুরি খাচ্ছিলাম, হঠাৎ সময় সন্ত্রাসীরা স্বামীকে গুলি করলো’

‘ভেলপুরি খাচ্ছিলাম, হঠাৎ সময় সন্ত্রাসীরা স্বামীকে গুলি করলো’

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এক বেঁচে যাওয়া নারী। হামলায় স্বামীকে হারানো এই নারী জানান, ‘আমরা ভেলপুরি খাচ্ছিলাম... হঠাৎ সন্ত্রাসীরা এসে আমার স্বামীকে গুলি করল। তারা বলল, সে মুসলমান নয়।’

গতকাল মঙ্গলবার বিকেলে পর্যটকদের ওপর চালানো ওই সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। আহত হয়েছেন আরও অনেকে।

বেঁচে যাওয়া ওই নারীর কথায়, হামলাকারীরা পরিচয় যাচাই করে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হামলা চালিয়েছে। শোক ও আতঙ্কে তিনি বলেন, চোখের সামনে স্বামীকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনাস্থলে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, এক নারী অঝোরে কাঁদছেন ও সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। বারবার বলছেন, ‘দয়া করে, আমার স্বামীকে বাঁচান।’ তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন দুজন পুরুষ।

আরেকটি ভিডিওতে দেখা যায়, গুরুতর আহত একজনকে সাহায্য করতে ছুটে আসছেন এক নারী। তাড়াহুড়ো করে তিনি বলছেন, ‘স্যার, দয়া করে, দয়া করে সাহায্য পাঠান।’

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে পেহেলগামে এমন হামলার ঘটনা বিরল। পর্যটন মৌসুমে প্রতিনিয়ত হাজারো পর্যটক ভিড় করেন এলাকাটিতে। হামলার পর তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য যে, এই হামলাকে কাশ্মীর উপত্যকায় ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিহতদের মধ্যে দুজন বিদেশি পর্যটক রয়েছেন—একজন সংযুক্ত আরব আমিরাতের এবং অন্যজন নেপালের নাগরিক।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত