আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনায় ইউরোপে অস্থিরতা বেড়েছে

রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনায় ইউরোপে অস্থিরতা বেড়েছে

লন্ডনে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে নির্ধারিত উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শেষ মুহূর্তে কর্মকর্তা স্তরের আলোচনায় সীমিত করা হয়। আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অনুপস্থিতি এবং রাশিয়া-মার্কিন গোপন আলোচনার ফাঁস হওয়া তথ্যকে কেন্দ্র করে ইউরোপে রাজনৈতিক অস্থিরতা বাড়ে।

এইদিকে ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় মারহানেতস শহরে একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। 

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি নিশ্চিত করেছেন, মার্কো রুবিওর সঙ্গে তাঁর আলোচনার পর মূল বৈঠকটি বাতিল করে নিম্ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যদিও ইউক্রেন বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা ও প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছিল।

দ্য গার্ডিয়ান, ফিন্যান্সিয়াল টাইমসসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়, রাশিয়া ইউক্রেনের কিছু এলাকা ছেড়ে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া অঞ্চলের স্বীকৃতি দাবি করেছে। মস্কোর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে যুদ্ধ স্থগিত করতে আগ্রহ দেখিয়েছেন।  

চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। গত বুধবার দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের মারহানেতস শহরে একটি শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এ ছাড়া দ্বিতীয় দিনের মতো খারকিভ শহরেও রুশ ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের তারাসিভকা গ্রাম দখল করেছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত