আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় আর মধ্যস্থতা না করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় আর মধ্যস্থতা না করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় আর মধ্যস্থতা না করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার ওয়াশিংটন এই ঘোষণা দিয়েছে বলে জানায় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস জানায়, আলোচনায় তাদের ‘সহযোগিতার পদ্ধতি বদলাচ্ছেন’ এবং ‘বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে বৈঠকে’ তারা আর অংশ নেবেন না। মস্কো ও কিয়েভকে এখন যুদ্ধ বন্ধে ‘সুনির্দিষ্ট’ প্রস্তাবনা হাজির করতে হবে এবং সংঘাত বন্ধে মুখোমুখি বৈঠকে বসতে হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এ যুদ্ধ যে ‘দ্রুতই শেষ হচ্ছে না’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও গত বৃহস্পতিবার তা স্বীকার করে নিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েক দিনের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা থেকে পিছু হটল ওয়াশিংটন। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অস্ত্র সরবরাহে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনকে সবুজ সংকেত দিয়েছেন বলেও জানিয়েছে কয়েকটি সূত্র।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে, এমনকি খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের কয়েক সপ্তাহেও এই যুদ্ধ নিয়ে ইউক্রেনকেই সবচেয়ে বেশি দোষারোপ করেছেন ট্রাম্প। তবে সম্প্রতি পুতিনের ওপর তাঁর হতাশা বাড়তে দেখা যাচ্ছে। ক্রেমলিন কিয়েভের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার আগ্রহ দেখালেও, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। ওই প্রস্তাবে ইউক্রেনের যেসব এলাকা মস্কোর দখলে রয়েছে, সেগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার কথা ছিল না। যুদ্ধ-পূর্ববর্তী ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণই এখন রুশ বাহিনীর হাতে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, উভয় পক্ষই শান্তি প্রতিষ্ঠায় অপরের শর্তগুলো কী তা জানে। এখন চুক্তিতে আসা এবং এই সংঘাত বন্ধ করাটা পুরোপুরি তাদের ওপর নির্ভর করছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত