আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

নিউজিল্যান্ডে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রস্তাব

নিউজিল্যান্ডে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রস্তাব

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন মঙ্গলবার বড় প্রযুক্তি প্ল্যাটফর্মের বিপদ থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ক্রমবর্ধমানভাবে সহিংস এবং বিরক্তিকর বিষয়বস্তুতে ছেয়ে যাওয়ায়, অনলাইনে শিশুদের কীভাবে নিরাপদ রাখা যায় তা নিয়ে বিশ্বজুড়ে নিয়ন্ত্রকরা লড়াই করছেন। 

প্রধানমন্ত্রী লুক্সন একটি খসড়া আইনের কথা প্রকাশ করেছেন। আইনটিতে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে এর ব্যবহারকারী কমপক্ষে ১৬ বছর বয়সী কিনা তা যাচাই করতে বাধ্য করবে, অন্যথায় ২০ লাখ নিউজিল্যান্ড ডলার পর্যন্ত জরিমানা ভোগ করতে হবে।

প্রস্তাবিত নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার আদলে তৈরি করা হয়েছে, যে দেশটি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের বিশ্বব্যাপী প্রচেষ্টার অগ্রভাগে রয়েছে।

প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে লুক্সন জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো আমাদের শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের নিরাপদ রাখতে তাদের ভূমিকা পালন করবে।’

আইনটি কখন সংসদে পেশ করা হবে তা স্পষ্ট নয়, তবে লুক্সন বলেছেন, তিনি এই ব্যাপারে পুরো সংসদের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী। 

নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনগুলো তৈরি করেছে লুক্সনের মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি। দলটি নিউজিল্যান্ডের ত্রিমুখী শাসক জোটের বৃহত্তম সদস্য। আইনটি পাস করার জন্য লুক্সনের আরো দুটি জোটের অংশীদারদের সমর্থন প্রয়োজন। 

লুক্সন বলেন, ‘অভিভাবকরা ক্রমাগত আমাদের বলছেন, তারা তাদের সন্তানদের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে সত্যিই উদ্বিগ্ন।’ তারা বলছেন, সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস পরিচালনা করতে তারা সত্যিই হিমশিম খাচ্ছেন। 

অস্ট্রেলিয়া নভেম্বরে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ করার জন্য যুগান্তকারী আইন পাস করে। ওই আইন ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স এর মতো জনপ্রিয় সাইটগুলোর ওপর বিশ্বের সবচেয়ে কঠোর ব্যবস্থাগুলোর মধ্যে একটি।

পদক্ষেপটি বড় প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সংস্থাগুলো বিভিন্নভাবে এই আইনকে ‘তাড়াহুড়ো’ করে প্রণয়ন, ‘অস্পষ্ট’ ও ‘সমস্যাগ্রস্থ’ বলে বর্ণনা করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত