আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

বিবিসির পুরাতন দপ্তরে দাউদাউ করে আগুন, লন্ডনে আতঙ্ক

বিবিসির পুরাতন দপ্তরে দাউদাউ করে আগুন, লন্ডনে আতঙ্ক

লন্ডনের হোয়াইট সিটিতে বিবিসির সাবেক সদরদপ্তরের টেলিভিশন সেন্টারে আগুন লেগেছে। শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে নয়তলা ওই ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে।

লন্ডন দমকল বাহিনী জানায়, আগুন লাগার খবর পেয়ে হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন, চিসউইক ও আশপাশের ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে হাজির হন। খবর বিবিসির

এছাড়া দুটি ৩২ মিটার টার্নটেবল ল্যাডার পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ওপর দিক থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।

দমকল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং, ডাক্টিং এবং অজানা সংখ্যক ফ্ল্যাট এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট সিটি এলাকার পার্শ্ববর্তী ভবনগুলো খালি করা হয়েছে। একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে স্থানচ্যুত বাসিন্দাদের জন্য।

কী কারণে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার হয়নি। আগুনে কারও মৃত্যু হয়েছে বা কেউ আহত হয়েছেন বলে কোনো খবর হয়নি।

হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, সেখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ বেডের একটি হোটেল রয়েছে। এটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত