আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তাইওয়ান স্পষ্ট বার্তা দিল, চীনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়

তাইওয়ান স্পষ্ট বার্তা দিল, চীনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়

তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং-তে বলেছেন, চীনের প্রস্তাবিত ‘এক দেশ, দুই ব্যবস্থা’ গ্রহণ করবে না। তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান তাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অটল থাকবে এবং আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকবে।

শুক্রবার (৩১ অক্টোবর) উত্তর তাইওয়ানের হুকো সামরিক ঘাঁটিতে সৈন্যদের উদ্দেশে বক্তৃতাকালে লাই বলেন, ‘শান্তি কেবল শক্তির মাধ্যমেই আসতে পারে। আগ্রাসীর দাবি মেনে সার্বভৌমত্ব ত্যাগ করলে শান্তি আসে না। আমরা ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করি, কারণ আমরা আমাদের স্বাধীন ও গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা চিরকাল ধরে রাখব।’

চীন সম্প্রতি জানিয়েছে, তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় শক্তি প্রয়োগের সম্ভাবনাকে তারা বাতিল করছে না। বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধগুলোতে বলা হয়, যদি তাইওয়ান হংকং ও ম্যাকাওয়ের মতো স্বায়ত্তশাসন ব্যবস্থার অধীনে একীভূত হয়, তবে তারা ‘সৌম্য শাসনের’ প্রতিশ্রুতি পাবে।

তবে তাইওয়ানের কোনো প্রধান রাজনৈতিক দলই এই প্রস্তাবের পক্ষে নয়। লাই বলেন, ‘চীন প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী চীন পরস্পরের অধীন নয়। তাইওয়ানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা বা সংযুক্ত করা যাবে না। দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণ করবে তাইওয়ানের জনগণই।’


তিনি আরও যোগ করেন, ‘সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক জীবনধারা রক্ষা করা কোনো উসকানি নয়। জাতীয় প্রতিরক্ষায় বিনিয়োগ মানে শান্তিতে বিনিয়োগ।’

রাষ্ট্রপতি লাই ২০৩০ সালের মধ্যে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছেন। বর্তমানে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০৮টি আব্রামস ট্যাঙ্ক কেনার মধ্যে ৮০টি পেয়েছে।

এগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক জেনারেল ডায়নামিক্স ল্যান্ড সিস্টেমস তৈরি করেছে। মার্কিন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহে বাধ্য, যদিও নতুন মার্কিন প্রশাসন এখনো কোনো নতুন অস্ত্র বিক্রির অনুমোদন দেয়নি।

এদিকে মালয়েশিয়ায় চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তাইওয়ানের চারপাশে চীনের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে ডং বলেন, চীন-তাইওয়ান পুনর্মিলন একটি ‘অপরিবর্তনীয় ঐতিহাসিক ধারা,’ এবং যুক্তরাষ্ট্রের উচিত দ্বীপটির স্বাধীনতার বিরোধিতায় স্পষ্ট অবস্থান নেওয়া।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত