আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর

ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার (৩১ অক্টোবর) রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা।

শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভান্ত রেড্ডিসহ মন্ত্রিসভার সদস্য ও সিনিয়র কংগ্রেস নেতারা। কংগ্রেস শাসিত তেলেঙ্গানা রাজ্য সরকারে সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকতে পারবেন। সেক্ষেত্রে আজহারউদ্দিন মন্ত্রী হওয়ায় তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রীর সংখ্যা হলো ১৬ জন। মন্ত্রিসভায় একমাত্র মুসলিম মুখ তিনিই।

 


১১ নভেম্বর রাজ্যটির জুবিলি হিলস বিধানসভা আসনের উপনির্বাচন। তার আগে কংগ্রেসের মন্ত্রিসভায় আজহারউদ্দিনের অন্তর্ভুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে মুসলিম অধ্যুষিত ওই আসনটিতে কংগ্রেসের জেতার সম্ভাবনা বাড়িয়ে দিতে পরে বলে মনে করা হচ্ছে। কারণ ওই বিধানসভা আসনে মোট ভোটার প্রায় ৩ লাখ ৯০ হাজার। এর মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার ভোটার মুসলিম সম্প্রদায়ের। 


বিজেপি অভিযোগ তুলেছে, সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কংগ্রেস রাজনৈতিক তোষণের খেলায় মেতেছে। আসন্ন উপনির্বাচনে বড় দলগুলোর মধ্যে প্রার্থী হয়েছেন ‘ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস)- প্রার্থী মাগন্তী সুনীতা (প্রয়াত গোপীনাথের স্ত্রী), কংগ্রেসের বল্লালা নবীন যাদব ও বিজেপির লঙ্কালা দীপক রেড্ডি। 

 

এ দিকে মন্ত্রী হয়ে বেশ উচ্ছ্বসিত আজহারউদ্দিন। তিনি বলেন, ‘আমি খুশি। দলের শীর্ষ নেতৃত্ব, সাধারণ মানুষ ও সমর্থকদের ধন্যবাদ জানাই। জুবিলি হিলস বিধানসভা উপনির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। উপনির্বাচন এবং আমার মন্ত্রী হওয়া- দুটি ভিন্ন বিষয়। একটার সঙ্গে অপরের মিল নেই।’

আজহারউদ্দিন আরও বলেন ‘আমাকে যেই দায়িত্বই দেওয়া হোক না কেন, নিপীড়িত মানুষের উন্নয়নের জন্য সততার সঙ্গে কাজ করবো।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত