আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বদলে যাচ্ছে স্ত্রীর লাশ কাঁধে নিয়ে হাঁটা সেই দানা মাঝির জীবন

বদলে যাচ্ছে স্ত্রীর লাশ কাঁধে নিয়ে হাঁটা সেই দানা মাঝির জীবন

ভারতের সেই দানা মাঝিকে সবশেষ নয় লাখ টাকা দিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইশা আল খলিফা। এর আগে বাহরাইনের প্রধানমন্ত্রীও তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

এছাড়া ভারতের অনেকেই তাকে আর্থিক সাহায্য দিয়েছেন। তবে এ পর্যন্ত ঠিক কত টাকা তিনি পেয়েছেন সে হিসাবে পাওয়া না গেলেও সাহায্যের অংকটা মোটেই কম নয়। সেই দরিদ্র দানা মাঝি এখন ছেলে-মেয়েকে পুলিশ বা ডাক্তার বানানোর স্বপ্ন দেখছেন।

হাসপাতালের অসহযোগিতা এবং অর্থের অভাবে অ্যাম্বুলেন্স যোগাড় করতে না পেরে নিজেই স্ত্রীর লাশ কাঁথায় পেঁচিয়ে হেঁটে রওয়ানা দেয়ার ঘটনা বিশ্বজুড়ে গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়। গত ২৫ আগস্ট ভারতের ওড়িশা রাজ্যে এই ঘটনা ঘটে।

ঐ দিন তার ছবি বেরিয়েছিল দেশ বিদেশের সব কাগজে। টিভিগুলোও ঐ রিপোর্ট প্রচার করে ফলাও করে। খবর ছাপা হয়েছিল কীভাবে স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে তিনি দশ কিলোমিটার হেঁটে যেতে বাধ্য হয়েছিলেন। পাশে চোখ মুছতে মুছতে হাঁটছিল তাঁর মেয়ে।

ভারতের সবথেকে পিছিয়ে থাকা জেলা হান্ডির হাসপাতাল থেকে ৬০ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে মৃত স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ির ব্যবস্থা করতে পারেননি তিনি। অনেক অনু্রোধেও গাড়ি দেয়নি হাসপাতাল।

প্রায় দশ কিলোমিটার মৃতদেহ কাঁধে নিয়ে হাঁটার পরে এক স্থানীয় টিভি চ্যানেলের সাংবাদিক তাঁকে দেখতে পান। তিনিই জেলাশাসকের কাছে ফোন করে গাড়ি আনাবার ব্যবস্থা করেন। সেই দুর্দশার খবর সংবাদপত্রে পড়ে জানতে পারেন বাহরাইনের রাজা হামাদ বিন ইশা আল খলিফা। মাঝির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন খলিফা। দিল্লির বাহরাইন দূতাবাসে পৌছয় রাজার পাঠানো প্রায় নয় লক্ষ টাকার চেক।

সেই চেক নিতেই বৃহস্পতিবার জীবনে প্রথমবার বিমানে চেপে দিল্লি গিয়েছিলেন দানা মাঝি।

এর আগে বাহরাইনের প্রধানমন্ত্রীও অর্থ সহায়তা করেছেন। ওড়িশার কয়েকজন বিধায়কও তাঁর হাতে টাকা তুলে দিয়েছেন। সাহায্য এসেছে স্থানীয় প্রশাসনের কাছ থেকেও। রাজধানী ভুবনেশ্বরে আদিবাসী শিশুদের একটি শিক্ষা প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছে তাঁর তিন মেয়ের আজীবন পড়াশোনার।

মেয়েদের সেই স্কুলে ভর্তি করে দিয়েই দিল্লির বিমান ধরেন তিনি। রাজার চেক নিতে যাওয়ার সময়েও তাঁর পড়নে ছিল নীল লুঙ্গি আর একটা পুরনো জামা। কাঁধে গামছা।

বাহরাইন দূতাবাসে সংবাদ মাধ্যমকে মি. মাঝি নীল রঙের চেকটা দেখান। ব্যাঙ্ক অফ বাহরাইন এন্ড কুয়েতের ওই চেকে লেখা টাকার অঙ্কটা ৮,৮৭,৯৪৯ ।

সংবাদ মাধ্যমকে মি. মাঝি জানান এই সব টাকাই তিনি ব্যাঙ্কে দীর্ঘমেয়াদী আমানত হিসাবে রেখে দেবেন, যাতে তাঁর মেয়েদের পড়াশোনার জন্য খরচ করতে পারেন।

তাঁর মেয়েদের পুলিশ বা ডাক্তার করার ইচ্ছা দানা মাঝির।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত