আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

কাশ্মীরে সেনাঘাঁটিতে হামলায় ১৭ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে সেনাঘাঁটিতে হামলায় ১৭ ভারতীয় সেনা নিহত

ভারতের উত্তরাঞ্চলে জম্মু ও কাশ্মীরের উরি শহরের একটা সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৭ ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহত হয়েছেন ৪ জঙ্গিও। 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার ভোরের দিকে হামলা চালানো হয়।

বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও জি নিউজ জানায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের গোলাগুলি চলছে। তখন তারা কেবল চার সন্ত্রাসীর নিহত হওয়ার খবর জানিয়েছিল।

তবে এর কিছুক্ষণ পরই ১৭ সেনাসদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়। ছয় ঘণ্টার বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন সেনা আহতও হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গত কয়েকবছরে ভারতীয় সেনাবাহিনীর উপর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।

উরির যে ঘাঁটিতে যে হামলা চালানো হয়েছে সেটির অবস্থান রাজধানী শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দূরে। বর্তমানে ঘাঁটিতে অভিযান চলছে।

সন্দেহ করা হচ্ছে, হামলকারীরা ‘ফিদায়েন’ (ইসরায়েলবিরোধী আরব যোদ্ধা) অথবা আত্মঘাতী দলের সদস্য। 

শ্রীনগর-মুজাফফরবাদ মহাসড়কে অবস্থিত ঘাঁটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখান থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া যাচ্ছে।

এদিকে হামলার পর দুপুরে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এক টুইটে তিনি জানিয়েছেন, আগামীকাল তার যে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর শুরু করার কথা ছিল তা বাতিল করা হয়েছে।

এরআগে জানুয়ারিতে ভারতীয় বিমানবাহিনীর পাঠানকোট ঘাঁটিতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। ওই হামলার পর তিনদিন ধরে অভিযান চলে। এতে সাতে সেনাসদস্য নিহত হন।

সন্ত্রাসীরা গত সন্ধ্যায় উরি শহরে প্রবেশ করে বলে এনডিটিভিতে বলা হয়েছে। ভারতীয় সরকারের উচ্চপদস্থ একটি সূত্র বলছে, পুরো ঘটনা জম্মু এবং কাশ্মীরে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার কৌশল পাকিস্তানের।

গেল ৮ জুলাই বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে এ পর্যন্ত কাশ্মীরজুড়ে চলমান অস্থিতিশীলতায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারের বেশি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত