আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জাপানে ২৩ হাজার বছর আগের বড়শি

জাপানে ২৩ হাজার বছর আগের বড়শি

জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি গুহায় কয়েক হাজার বছর আগের পুরোনো মাছ ধরার বড়শির সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা।

অন্যান্য প্রাচীন ধ্বংসাবশেষের সঙ্গে বড়শি দুটি পাওয়া যায়। একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ২৩ হাজার বছর আগের বড়শি দুটি সামুদ্রিক শামুকের খোলস থেকে তৈরি। তাদের মতে, বড়শি দুটি বিশ্বের সবচেয়ে প্রাচীন বড়শি।

প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করছেন, ওই দ্বীপে ৩০ হাজার বছর আগে থেকে মানুষের বসবাস ছিল। সম্পদের অভাব থাকা সত্ত্বেও মানুষ টিকে ছিল সেখানে।

ওই গুহায় দুটি বড়শির অংশবিশেষ, যন্ত্রপাতি, জপমালা (পুঁতি) ও উচ্ছিষ্ট খাবার পাওয়া গেছে।

ওই গবেষণাপত্রের লেখক ধারণা করছেন, এসব গুহায় তারা নির্দিষ্ট কোনো মৌসুমে থাকতেন। যে সময় সেখানে বিশেষ প্রজাতির সুস্বাদু কাঁকড়া পাওয়া যেত।

এসব তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, সে সময় যেসব সামুদ্রিক প্রযুক্তির ব্যবহার ছিল বলে ধারণা করা হয়, তার চেয়ে অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার ছিল।

আধুনিক মানুষেরা ৫০ হাজার বছর আগে প্রথমে উপকূলবর্তী দ্বীপে গিয়েছিল। যখন পৃথিবীতে মানুষের বিস্তার ঘটছিল তখন মানুষের জীবিকার জন্য মাছ ধরা অপরিহার্য ছিল। তবে এটা স্পষ্ট নয় যে, তারা কীভাবে এসব প্রযুক্তির বিবর্তন করেছিল।

জাপানের জাতীয় বিজ্ঞান একাডেমির তথ্য অনুযায়ী, এর আগে তিমর দ্বীপে ও পাপুয়া নিউ গিনিতে মাছ ধরার বড়শি পাওয়া গিয়েছিল। সে সময় ধারণা করা হয়েছিল সেগুলো ১৬ হাজার ও ১৮ হাজার বছর আগের ছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত