আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার গরুর জন্য পরিচয়পত্র ও ডাটাবেজ করবে ভারত

এবার গরুর জন্য পরিচয়পত্র ও ডাটাবেজ করবে ভারত

বাংলাদেশে গরু পাচার হওয়া রুখতে এই কাজ করছে ভারত।

ভারতে গরুকে শনাক্ত করতে, তাদের শিং ও লেজের ধরণ সহজে বুঝতে পরিচয়পত্র বানানোর কথা ভাবছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে থাকবে অনলাইন ডাটাবেজ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


সোমবার ভারতের সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার সুপ্রিম কোর্টকে বলেছেন, কেন্দ্রীয় সরকার খুব শিগগিরই এমন পরিচয়পত্রের অনুমোদন দিতে যাচ্ছে, যাতে করে ভারতের সব গরুর তথ্য জানা যাবে। এখানে একটি নির্দিষ্ট সংখ্যা থাকবে এবং তাদের শিং ও লেজের ধরণের বিবরণ থাকবে।


ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে সরকার নিযুক্ত একটি কমিটি বাংলাদেশে গরু পাচার হওয়া রুখতে কাজ করছে। সোমবার এই কমিটি সুপ্রিমকোর্টে তাদের প্রতিবেদন জমা দেয়। রঞ্জিত কুমার জানান, খুব শিগগিরই সরকার এ বিষয়ে অবহিত করবে। পলিইউরেথিন ট্যাগে গরুর বয়স, লিঙ্গ, উচ্চতা, রং, শিং ও লেজের ধরণ – এসবের বিবরণ থাকবে।


তিন বছর আগে নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর গরুর প্রতি নিরাপত্তা জোরদারের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে এই গরু নিয়ে সহিংসতার পরিমাণও বেড়েছে বিজেপি ক্ষমতাধীন রাজ্যগুলোতে বিজেপিও কথিত ‘গোরক্ষকদের’ এসব সহিংসতা আটকাতে তৎপর নয়। কারণ অনেক হিন্দু ধর্মালবম্বী গরুকে পবিত্র বলে গণ্য করে।


বিশেষজ্ঞদের অভিযোগ, গরুকে ওই হিন্দুত্ববাদী ‘গোরক্ষকরা’ মুসলিম ও দলিতের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ভারতের কেন্দ্র সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী, সব গরুর জন্যই পরিচয়পত্র থাকবে। সরকারি ওই কমিটির সুপারিশের মধ্যে গরু পাচার রোধ ও সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকা রাখার কথা উল্লেখ ছিল।


প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসামে গরু পাচারের হার সবচেয়ে বেশি। গরুর নিরাপত্তার দায়িত্ব সরকারের উল্লেখ করে তারা এই পরিচয়পত্র তৈরির সুপারিশ করেন। এ সকল তথ্য একটি ডাটা ব্যাংকে জমা থাকবে এবং একটি অনলাইন ডাটাবেজ তৈরি করা হবে।


সরকারি হিসাব মতে, ভারতে এখন গরু রয়েছে ৮ কোটি ৮০ লাখ। কেন্দ্রীয় সরকার চাইছে, এ বছরের মধ্যেই সব গরুর কানে বিশেষ ট্যাগ বা বিশেষ শনাক্তকরণ নম্বর ঝুলিয়ে দিতে। এ নম্বরগুলো অনলাইন ডেটাবেজে তোলা থাকবে। প্রযুক্তিবিদরা অনলাইনে ডেটাবেজ আপডেট করবেন।

 

শেয়ার করুন

পাঠকের মতামত