আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে লাগামহীনভাবে বাড়ছে গ্যাসের মূল্য

লস এঞ্জেলেসে লাগামহীনভাবে বাড়ছে গ্যাসের মূল্য

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে সেলফ-সার্ভ রেগুলার গ্যাসোলিনের মূল্য শনিবার (৫ মার্চ) বেড়ে দাঁড়িয়েছে ৫ ডলার ২৪৭ সেন্ট। তবে অত্র অঞ্চলের কিছু কিছু গ্যাস স্টেশনে এই দাম আরও বর্ধিত করে রাখা হচ্ছে।  

মধ্য-সিটিতে অবস্থিত অলিম্পিক বেলোভার্ড অ্যান্ড ফায়ারফ্যাক্স অ্যাভিনিউতে অবস্থিত দ্য শেল গ্যাস স্টেশনে গ্যাসোলিনের মূল্য নির্ধারণ করা হচ্ছে ৬ ডলার ৯৯ সেন্ট। প্রিমিয়াম গ্যালনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ ডলার ২৯ সেন্ট।  

২০১৫ সালের ১৪ জুলাই এর পর টানা তিনদিনে এই মূল্য বৃদ্ধি হয়েছে। বর্ধিত এই মূল্যের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে গাড়ির চালকদের।

লস এঞ্জেলেসের বাসিন্দা জোয়ানা এসপারাযা বলেন, ‘আমার স্বামী আমাকে জানালো এক গ্যালন গ্যাসোলিনের মূল্য ৬ ডলার। আমি অবাক হয়ে গেছি। গত সপ্তাহে আমি ৪ ডলারের কিছু বেশি খরচ করেছি’।

তিনি বলেন, ‘আমাদের বৈদ্যুতিক বাহনে অভ্যস্ত হতে হবে। গ্যাসোলিনের মূল্য যেভাবে বাড়ছে, বাড়তি দাম দেওয়ার কোনো কারণই নেই’।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ওয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস জানায়, বৃহস্পতিবার গ্যাসোলিনের গড় মূল্য বেড়েছে ৮ দশমিক ৬ সেন্ট।

অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের গড় মূল্য ১০ দশমিক ৩ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ ডলার ২৩৮ সেন্টে। জুলাই ২০১৫ সালের পর থেকে এটিই সবচেয়ে বর্ধিত মূল্য।

ওয়েল ইন্ডাস্ট্রি বিশ্লেষকরা বলছেন, যোগান স্বল্পতার কারণে গ্যাসোলিনের মূল্য এভাবে বেড়েই যাচ্ছে। ট্রেডার্স, শিপার্স, ইন্স্যুরেন্স কোম্পানি এবং ব্যাংকগুলো রাশিয়ান তেল লেনদেন বাতিল করে দেওয়ায় এই ঘাটতি দেখা দিচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত