আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বলিউডের কোন অভিনেত্রী কত পারিশ্রমিক পান?

বলিউডের কোন অভিনেত্রী কত পারিশ্রমিক পান?

অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিক নিয়ে বৈষম্য রয়েছে পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতে। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি ছবির পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। 

পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় নায়কদের। কিন্তু নায়িকাদের ক্ষেত্রে বেশ কয়েক বছর আগেও তেমনটা হতো না।

যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদল এসেছে। সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে অনেকটাই।
এখন বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দীপিকা পাডুকোন। ছবিপ্রতি তার উপার্জন ১৫ থেকে ২০ কোটি টাকা।

কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে রয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দীপিকার পারিশ্রমিকও।
গত কয়েক বছরে একের পর দর্শকদের হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা। গেল বছরের শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’।

পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। প্রতি ছবিতে ১৫ কোটি উপার্জন করেন পর্দার ‘গাঙ্গুবাই’। বর্তমানে আলিয়া বলিউডের অন্যতম অভিনেত্রী। প্রাথমিকভাবে বলিউডে ‘স্টার কিড’ হিসেবে ট্রোল হলেও একের পর এক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন আলিয়া।

তার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাই’ কিংবা ‘ডার্লিং’ ছবিতে যেমন সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, তেমনই ‘রকি অর রানী কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবি বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছে।
আলিয়া কিংবা দীপিকার চেয়ে অভিনয় জগতে বেশ খানিকটা সময় আগে পা রেখেছেন কারিনা কাপুর। নবাব পত্নী বাণিজ্যিক ছবির সঙ্গেই ‘চামেলি’ কিংবা ‘ওমকারা’-এর মতো ভিন্ন ধারার সিনেমাতেও দর্শকদের মন জয় করেছেন। বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিক অনুযায়ী তিনি রয়েছেন তৃতীয় স্থানে। বর্তমানে কারিনা প্রতি ছবির জন্য ৮ থেকে ১১ কোটি টাকা পারিশ্রমিক নেন।

এ ছাড়াও পারিশ্রমিকের নিরিখে বলিউডে চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং পঞ্চমে শ্রদ্ধা কাপুর। ছবির সংখ্যা যাই হোক না কেন, পিছিয়ে নেই কৃতি শ্যানন, কিয়ারা আদবানি কিংবা কঙ্গনা রানাওয়াত। – বলিউড লাইফ


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত