আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইনফ্লেশন রিলিফ প্যাকেজ ঘোষণা, ডিরেক্ট ডিপোজিট পাবেন ক্যালিফোর্নিয়াবাসী

ইনফ্লেশন রিলিফ প্যাকেজ ঘোষণা, ডিরেক্ট ডিপোজিট পাবেন ক্যালিফোর্নিয়াবাসী

ছবি: এলএবাংলাটাইমস

গভর্নর গেভিন নিউসাম রবিবার জানিয়েছেন চলতি বছর ২০ মিলিয়ন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ডিরেক্ট পেমেন্টের নতুন রাউন্ড পেতে যাচ্ছেন। এটিকে বলা হচ্ছে 'মিডল ক্লাস ট্যাক্স রিবেট'। সর্বোচ্চ ১ হাজার ৫০ ডলার ইস্যু করা হবে বাসিন্দাদের জন্য।

যৌথ এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতা ও গভর্নর জানান, ইনফ্লেশন রিলিফ প্যাকেজের আওতায় এই অর্থ প্রদান করা হবে।

একজন বাসিন্দা মোট কতো পরিমাণ অর্থ পাবেন সেটি নির্ভর করবে হাউজহোল্ড ইনকাম ও কতোজন পোষ্য রয়েছে, তার উপর।

একক আবেনকারী:

আবেদনকারীর বার্ষিক আয় ৭৫ হাজার হলে পাবেন ৩৫০ ডলার।

আবেদনকারীর বার্ষিক আয় ৭৫ হাজার ডলার থেকে ১ লাখ ২৫ হাজার ডলার হলে পাবেন ২৫০ ডলার।

আবেদনকারীর বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ডলার থেকে ২ লাখ ৫০ হাজার ডলার হলে পাবেন ২০০ ডলার।

আর যারা বছরে ২ লাখ ৫০ হাজার ডলারের বেশি আয় করেন, তারা কোনো অর্থ পাবেন না।

যৌথ আবেদনকারী:

যৌথ আবেদনকারী দুইজনের বার্ষিক আয় একত্রে ১ লাখ ৫০ হাজার ডলার হলে পাবেন ৭০০ ডলার।

আবেদনকারী দুইজনের বার্ষিক আয় বছরে ১ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ২ লাখ ৫০ হাজার ডলার হলে পাবেন ৫০০ ডলার।

যৌথ আবেদনকারী যাদের বার্ষিই আয় একত্রে ২ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ৫ লাখ ডলার, তারা পাবেন ২০০ ডলার।

আর যেসব বাসিন্দার একত্রে আয় ৫ লাখ ডলারের বেশি, তারা কোনো অর্থ পাবেন না।

এছাড়া যাদের উপর নির্ভরশীল অন্যান্য শিশু বা বৃদ্ধ রয়েছেন, তারা আলাদা বা একত্রে আবেদন করলে আলাদা অর্থ পাবেন।

একক আবেদনকারীর উপর নির্ভরশীল:

যেসব একক আবেদনকারী ব্যক্তির উপর নির্ভরশীল ব্যক্তি বা পোষ্য আছে, তাদের বার্ষিক আয় যদি ৭৫ হাজার ডলার হয়, তবে তারা আলাদাভাবে ৩৫০ ডলার করে পাবেন।

যাদের বার্ষিক আয় ৭৫ হাজার ডলার থেকে ১ লাখ ২৫ হাজার ডলার, তারা আলাদাভাবে পাবেন ২৫০ ডলার।

যাদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ১ ডলার থেকে ২ লাখ ৫০ হাজার ডলার, তারা আলাদাভাবে পাবেন ২০০ ডলার।

যৌথ আবেদনকারীর উপর নির্ভরশীল:

যাদের বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার ডলারের বেশি, তারা আলাদাভাবে পাবেন ৩৫০ ডলার।

যাদের বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ২ লাখ ৫০ হাজার ডলার, তারা পাবেন ২৫০ ডলার।

যাদের বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ৫  ডলার, তারা পাবেন ২০০ ডলার।

চলতি বছরের অক্টোবর মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। পরের বছরের শুরুর দিকে অর্থ প্রদান শুরু হবে। ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত