আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ক্যালিফোর্নিয়ায় শীঘ্রই আবারও বৃষ্টিপাত

ক্যালিফোর্নিয়ায় শীঘ্রই আবারও বৃষ্টিপাত

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শনিবার (১৪ জানুয়ারি) আবারও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখন পর্যন্ত এই অঞ্চলে চলতি মাসে ১০ ইঞ্চি পরিমাণ পর্যন্ত বৃষ্টি হয়েছে।

শনিবার সকাল থেকে হালকা বৃষ্টিপাত ঝরবে এবং রাতের দিকে সেটি ভারি হয়ে রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে। লস এঞ্জেলেস ডাউনটাউনে ন্যুনতম ১ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হবে। পাহাড়ি অঞ্চলে এটি ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ পর্যন্ত বৃষ্টি হবে।

তবে এবারে বৃষ্টির পরিমাণ কম থাকবে। কিছুদিন আগে বৃষ্টিতে বিভিন্ন স্থানে বন্যা হলেও এবার এমন কোনো সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

রবিবার ভারি বৃষ্টিপাত থেমে গেলেও সোমবার আবারও বৃষ্টি শুরু হবে। লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে সকালে মৃদু বৃষ্টিপাতের ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে ৮০ শতাংশ বৃষ্টি ঝরবে। আর তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৯ ডিগ্রি ফারেনহাইট। এই অঞ্চলে প্রায় তিন কোয়ার্টার ইঞ্চি বৃষ্টিপাত হবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

উপত্যকা এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে ৫৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বিরাজ করবে সর্বোচ্চ। সকালে মৃদু বৃষ্টিপাত হবে এবং বিকালের দিকে সেটি ভারি হবে, ১ থেকে ২ ইঞ্চি সম্ভাব্য বৃষ্টি হবে।

সৈকতে বিকালের দিকে বৃষ্টি হবে এবং তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৯ ডিগ্রি। পাহাড়ি অঞ্চলে ৪৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা বিরাজ করবে। শনিবার ৭ হাজার ৫০০ ফিট পর্যন্ত তুষার পরবে এবং রবিবার ৬ হাজার পর্যন্ত তুষারপাত হবে।

মরুভূমি অঞ্চলে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৪ ডিগ্রি ফারেনহাইট, প্রায় কোয়ার্টার ইঞ্চি পরিমাণ বৃষ্টি হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত