আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

লস এঞ্জেলেসে পুলিশের হাতে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' এর ভাই নিহত

লস এঞ্জেলেসে পুলিশের হাতে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' এর ভাই নিহত

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে পুলিশের হাতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এর সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিসে কুলোরস-এর চাচাতো ভাই কিনান অ্যান্ডারসনের মৃত্যু হয়েছে।

পুলিশ টেজার অস্ত্র ব্যবহার করে তাঁকে কয়েক দফায় বৈদ্যুতিক শক দিয়েছিল এবং সড়কের ওপর চেপে ধরেছিল। এর কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।

গত ৩ জানুয়ারি লস এঞ্জেলেস পুলিশের হাতে মৃত্যু হয়েছে অ্যান্ডারসনের। পুলিশ বিভাগ বডি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা অ্যান্ডারসনকে চেপে ধরে মাটিতে ফেলে দিচ্ছেন। তখন অ্যান্ডারসন ওই পুলিশ কর্মকর্তাদের কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। একপর্যায়ে তিনি বলে ওঠেন, ‘তাঁরা আমার অবস্থা জর্জ ফ্লয়েডের মতো করার চেষ্টা করছে।’

৩ জানুয়ারি একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বেলা তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গত বুধবার পুলিশ প্রধান মাইকেল মুর এক সংবাদ সম্মেলনে বলেন, একটি সড়ক দুর্ঘটনার পর অ্যান্ডারসন পালানোর চেষ্টা করছিলেন। তিনি আরও বলেন, অ্যান্ডারসন ঘটনাস্থল থেকে পালানোর জন্য অনুমতি ছাড়াই অন্য এক ব্যক্তির গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন।

ফুটেজে দেখা গেছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর এ কৃষ্ণাঙ্গ তরুণ দূর থেকে বলছিলেন, 'আমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে।’ তবে ক্যামেরা ফুটেজে এ ধরনের কোনো হুমকির দৃশ্য দেখা যায়নি।

শুরুতে পুলিশের নির্দেশ মতো অ্যান্ডারসন নিচে বসে পড়েছিলেন। তবে আরও বেশিসংখ্যক পুলিশ আসার পর তিনি উঠে দাঁড়ান এবং দৌড়াতে শুরু করেন। তাঁকে থামতে বলা হলেও তিনি শোনেননি।

পুলিশ অ্যান্ডারসনের কাছে পৌঁছে তাঁকে যখন আটকে ফেলার চেষ্টা করে, তখন তিনি শুরুতে শান্ত ছিলেন, এরপর প্রতিবাদী হয়ে ওঠেন, এরপর তাঁর চোখেমুখে আতঙ্ক দেখা যায়। অ্যান্ডারসন চিৎকার করে বলতে থাকেন, ‘দয়া করে সাহায্য করুন। তাঁরা আমার অবস্থা জর্জ ফ্লয়েডের মতো করার চেষ্টা করছে।’

এক পুলিশ কর্মকর্তা তাঁকে টেজার অস্ত্র ব্যবহার করবেন বলে সতর্ক করেন। শুরুতে অ্যান্ডারসনের ওপর প্রায় ৩০ সেকেন্ডের মতো অচেতন করার অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল। অন্য কর্মকর্তারা তাঁকে ধরে নিচে ফেলে দেন। এরপর আরও পাঁচ সেকেন্ড টেজার অস্ত্র ব্যবহার করা হয়। টেজার হলো বৈদ্যুতিক শক দেওয়ার অস্ত্র। কাউকে পালানো থেকে থামাতে দূর থেকে এ অস্ত্র ব্যবহার করা হয়।

পুলিশ বলছে, টেজার ব্যবহারের পাঁচ মিনিট পর একটি অ্যাম্বুলেন্সে অ্যান্ডারসনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল। হৃদ্‌যন্ত্রের কার্যকারিতায় সমস্যা দেখা দেওয়ার সাড়ে চার ঘণ্টা পর তিনি মারা যান।

অ্যান্ডারসনের মৃত্যুর পর মানবাধিকারকর্মীরা আবারও যুক্তরাষ্ট্র পুলিশে সংস্কার আনার দাবি তুলেছেন। তাঁদের কেউ কেউ মনে করেন, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা উচিত নয়।

ব্ল্যাক লাইভস ম্যাটারের সহপ্রতিষ্ঠাতা এবং অ্যান্ডারসনের চাচাতো ভাই প্যাট্রিসে কুলোরস বলেন, ‘আমার চাচাতো ভাই সাহায্য চেয়ে পায়নি। আমার ভাই নিজের জীবন নিয়ে ভীত ছিল। ১০ বছর ধরে কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে গড়ে এক আন্দোলনে সম্পৃক্ত ছিল সে। ও জানত, কোনটা তার জীবনের জন্য হুমকিমূলক। সে নিজেকে সুরক্ষার চেষ্টা করেছিল। কেউই তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেনি।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত