আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩, আহত আরও ৩

ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩, আহত আরও ৩

ছবি: এলএবাংলাটাইমস

ফন্টানায় শনিবার (১৪ জানুয়ারি) সকালে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন। উল্টো পথ থেকে আসা একটি গাড়ির সাথে অন্য আরেকটি গাড়ির ধাক্কায় এই হতাহত হয়েছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানিয়েছে, শনিবার সকাল ৬টা ৩৪ মিনিটে পূর্ব কিটরাস অ্যাভিনিউ এর ২১০ ফ্রিওয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।

সিএইচপি জানায়, ফোর্ড সেডান একটি গাড়ি উল্টোপথে এসে একটি লেক্সাস এসইউভি গাড়িকে ধাক্কা দেয়। এই সময় দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এসইউভির ভিতরে পাঁচজন ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, দুইটি গাড়িই সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে। গাড়ির যন্ত্রাংশ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

ঘটনাস্থলেই দুই গাড়ির চালকের মৃত্যু হয়। এসইউভি গাড়ির সবাইকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৪৩, ৪২ বছর বয়সী একজন নারী, ১৬ বছর বয়সী একটি কিশোরী, ৫ বছর বয়সী একটি মেয়ে শিশু ও ৩ বছর বয়সী একটি ছেলে শিশু রয়েছে।

সিএইচপি জানায়, ১৬ বছর বয়সী কিশোরিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের শারীরিক অবস্থা গুরুতর।

সেডান গাড়ির চালককে তৎক্ষনাৎ শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ নিয়ে এখনও তদন্ত চলছে।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত