আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ভূমিকম্পের ঝুঁকিতে কাউন্টি মালিকানাধীন ৩৩টি ভবন, প্রয়োজন সংস্কার

ভূমিকম্পের ঝুঁকিতে কাউন্টি মালিকানাধীন ৩৩টি ভবন, প্রয়োজন সংস্কার

ছবি: এলএবাংলাটাইমস

তুরস্ক ও সিরিয়াস ভয়াবহ ভূমিকম্পের পর নড়েচড়ে উঠেছে লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজর্স। ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এমন ৩৩টি কাউন্টি মালিকানাধীন ভবনের তালিকা প্রকাশ করেছে কাউন্টি বোর্ড, যেগুলোতে ভূমিকম্পন সংক্রান্ত মেরামতের প্রয়োজন রয়েছে।

এসব ভবন কয়েক দশক ধরে অবকাঠামোগত ঝুঁকিতে রয়েছে এবং বড় কোনো ভূমিকম্প আঘাত হানলে হাজারো মানুষের প্রাণনাশের হুমকি রয়েছে।

ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে রয়েছে কেনেথ হান হল অব অ্যাডমিনিস্ট্রেশন ভবন, দ্য চিফ মেডিকেল এক্সামিনার সার্ভিস, লস এঞ্জেলেস কাউন্টির একাধিক ভবন, ইউএসসি মেডিকেল ভবন এবং বেশকিছু পার্কিং ভবন।

১৯৭৮ সালের আগে নির্মিত ভবনগুলো ডাকটাইল কংক্রিট দিয়ে তৈরি অর্থাৎ এগুলোর কলাম, বিম এবং দেওয়ালের মধ্যে যোগসূত্র থাকায় বড় কোনো ভূমিকম্পে ধসে পড়ার সম্ভাবনা আছে।

ভূতত্ত্ববিদ লুসি জোনস জানান, বড় সমস্যাটি হচ্ছে ভবনের কোণাগুলো এতো বছর পর সঠিকভাবে বিন্যস্ত নেই। যখন বড় কোনো ভূমিকম্প হবে তখন ভয়াবহ কিছু ঘটতে পারে।

যেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে সেগুলো ঝুঁকিমুক্ত করতে হলে কংক্রিটে স্টিলের বার দিতে হবে। এই ভবনগুলো সম্পূর্ণ সারিয়ে তুলতে ১০ বছরের বেশি সময় লাগবে ও কয়েক শত মিলিয়ন ডলার খরচ হবে।

লুসি জোনস বলেন, এখনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে বেশ বড় ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে লস এঞ্জেলেস কাউন্টি।

২০১৫ সালে সিটি অব লস এঞ্জেলেসে ১৫ হাজারের বেশি ভবন রয়েছে যেগুলো সংস্কার করতে ২৫ বছরের বেশি সময় লাগবে। সান্তা মনিকা ও ওয়েস্ট হলিউডেও এমন ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবন রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত