আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

১৪ বছরের কিশোরীর ২০০৬ সালের হত্যাকাণ্ড: তথ্য চেয়ে পুলিশের আহ্বান

১৪ বছরের কিশোরীর ২০০৬ সালের হত্যাকাণ্ড: তথ্য চেয়ে পুলিশের আহ্বান

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস পুলিশের তদন্তকারীরা বয়েল হাইটস এলাকায় ১৯ বছর ধরে অনিষ্পন্ন থাকা এক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জনসাধারণের সহায়তা চেয়েছেন।

মঙ্গলবার LAPD একটি সংবাদ সম্মেলন করে, যা এমেরি মুনোজের ৩৪তম জন্মদিন হওয়ার কথা ছিল।

LAPD লেফটেন্যান্ট রায়ান র‍্যাবেট বলেন, "আমরা বিশ্বাস করি এমন কেউ আছেন, যিনি গুরুত্বপূর্ণ তথ্য জানেন। যা এমেরির পরিবার ও কাছের মানুষের জন্য ন্যায়বিচার ও সান্ত্বনা বয়ে আনতে পারে।"

কী ঘটেছিল এমেরি মুনোজের সঙ্গে?

২০০৬ সালের ২৫ জানুয়ারি সকালবেলা, বয়েল হাইটসের মিরাসোল স্ট্রিটের ১৫০০ নম্বর ব্লকের একটি ব্যবসা প্রতিষ্ঠানের লোডিং ডকের কাছে এমেরি মুনোজের মরদেহ পাওয়া যায়।

সে সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর।

২০ জানুয়ারি তাকে শেষবারের মতো জীবিত দেখা গিয়েছিল ইস্ট লস এঞ্জেলেসের সিটি টেরেস এলাকায়।

এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল বা কে দায়ী, সে বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ LAPD এখনও পায়নি। ফলে তদন্তকারীরা এমেরির পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে জনসাধারণের কাছে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

"জন্মদিনে কবরস্থানে ফুল দিতে যেতে হয়"

এমেরির খালা বেকি হারো বলেন, "তার জন্মদিন উদযাপন করার বদলে আমরা তাকে কবরস্থানে ফুল দিয়ে আসতে হয়। এমেরি ছিল আনন্দে ভরা একটি মেয়ে। আমরা তাকে এখনো আগের মতোই মিস করি।"

তিনি আরও বলেন, "যদি কেউ কিছু জানেন, দয়া করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।"

LAPD-এর সঙ্গে যোগাযোগ করুন

যে কেউ তথ্য দিতে চাইলে LAPD-এর ডিটেকটিভ টরেস, মেনেসেস অথবা শারম্যানের সঙ্গে 213-486-8700 নম্বরে যোগাযোগ করতে পারেন।

অফিস সময়ের বাইরে তথ্য দিতে চাইলে 877-527-3247 নম্বরে ফোন করা যাবে।

নাম গোপন রেখে তথ্য দিতে চাইলে 800-222-8477 নম্বরে কল করুন বা lacrimestoppers.org ওয়েবসাইট ভিজিট করুন।

এলএবাংলাটাইমস/ওএম 

 

শেয়ার করুন

পাঠকের মতামত