আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

লস এঞ্জেলেসে ক্যালআর্টস শিক্ষার্থীর হত্যাকাণ্ডে অভিযুক্ত গ্রেপ্তার

লস এঞ্জেলেসে ক্যালআর্টস শিক্ষার্থীর হত্যাকাণ্ডে অভিযুক্ত গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

২৩ বছর বয়সী ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব দ্য আর্টস (ক্যালআর্টস) শিক্ষার্থী মেনহান ঝুয়াং-এর হত্যাকাণ্ডের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। এলএএসডি জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি গার্ডেন গ্রোভ এলাকা থেকে জ্যাক মিন টেরিকে আটক করা হয়। এই মামলাটি লস এঞ্জেলেস কাউন্টি জেলা অ্যাটর্নির অফিসে উপস্থাপন করা হয়, এবং ২১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। টেরি বর্তমানে কোনো জামিন ছাড়া আটক রয়েছেন এবং ২৭ মার্চ আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। তবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এলএএসডি জানায়, ঝুয়াং, যিনি এমিলি কিং নামেও পরিচিত ছিলেন, তাকে ৪ ফেব্রুয়ারি সান্তা ক্লারিটার নিউহল এলাকার ভিসতাস কন্ডোমিনিয়াম কমপ্লেক্সে তার রুমমেট অচেতন অবস্থায় পান। রুমমেট জরুরি সেবা ৯১১-এ ফোন করলে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঝুয়াং-এর শরীরের উপরিভাগে একাধিক আঘাত দেখতে পায়। তাকে সেখানেই মৃত ঘোষণা করা হয়। তবে তদন্তের স্বার্থে কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তদন্তকারীরা জানতে পারেন, ৩ ফেব্রুয়ারির রাতে ঝুয়াং-এর অ্যাপার্টমেন্টে এক পুরুষ ব্যক্তি ছিলেন। পরে ৪ ফেব্রুয়ারির দুপুরে, অর্থাৎ তার মরদেহ উদ্ধারের দিন, সেই ব্যক্তিকে দ্বিতীয় তলার শোবার ঘরের জানালা দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। গত মাসে শেরিফ ডিপার্টমেন্ট সন্দেহভাজনের ছবি প্রকাশ করে। এরপর তদন্তের অগ্রগতি হয় এবং শেষ পর্যন্ত টেরিকে গ্রেপ্তার করা হয়।

তদন্তের সময় ঝুয়াং-এর রুমমেট সন্দেহের তালিকায় ছিলেন না বলে নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট মাইকেল মোডিকা। তিনি বলেন, "আমি স্পষ্ট করতে চাই যে, তার রুমমেট আমাদের তদন্তে সহায়তা করছেন।" ক্যালআর্টস এক বিবৃতিতে জানিয়েছে, "আমাদের শিক্ষার্থী মেনহান ঝুয়াং-এর মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবার, বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের প্রতি আমাদের গভীর সমবেদনা।" তদন্তে সহায়তার জন্য ক্যালআর্টস কর্তৃপক্ষ ঝুয়াং-এর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন মোডিকা।

এই ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ৩২৩-৮৯০-৫৫০০ নম্বরে অথবা লস এঞ্জেলেস রিজিওনাল ক্রাইম স্টপার্সের ৮০০-২২২-৮৪৭৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত