আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

যুদ্ধবিধ্বস্ত গাজার মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে ৫০ জনের লাশের সন্ধান পাওয়া গেলো

যুদ্ধবিধ্বস্ত গাজার মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে ৫০ জনের লাশের সন্ধান পাওয়া গেলো

যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে ৫০ জনের লাশের সন্ধান পাওয়া গেছে। ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির উন্মোচন করেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, গাজার জরুরি সেবা বিভাগ বলেছে, আমাদের দল অবশিষ্ট শহীদদের লাশ খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে। কেননা সেখানে (শহরটিতে) এখনো উল্লেখযোগ্য সংখ্যক শহীদের লাশ রয়েছে।

চলতি মাসের ৭ তারিখ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ইসরাইল তাদের সেনাদের প্রত্যাহার করে নেয়। এরপর এ গণকবরের সন্ধান পাওয়া গেল। কয়েক মাস ধরে ইসরাইলের বিরামহীন গোলাবর্ষণ ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শহরটির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এর আগে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ৬ শিশুসহ ৮ ফিলিস্তিনি নিহত হন। তবে রাফাহ সিটির চিকিৎসকরা ওই নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সফল হয়েছেন।

ইসরাইলি বাহিনী মধ্য গাজায় দেইর আল-বালাহ অঞ্চলে গোলাবর্ষণ করে। ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যমের মতে, ইসরাইলি হামলায় সেখানে বসবাসকারী মানুষ রোববার ভোরের দিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেইর আল-বালাহ অঞ্চলে আল-আকসা মারটারড হাসপাতালের আশপাশে ভারি হামলা চালানো হয়।

এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইসরাইলি অভিযানে ১১ জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত