আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিউইয়র্কে বাংলাদেশী জার্মানী কবি নাজমুন নেসা পিয়ারি সংবর্ধিত

নিউইয়র্কে বাংলাদেশী জার্মানী কবি নাজমুন নেসা পিয়ারি সংবর্ধিত

নিউইয়র্কে বাংলাদেশী জার্মানী কবি নাজমুন নেসা পিয়ারিকে বর্র্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে। সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক স্থানীয় সময় গত ৫ই জুলাই বৃহস্পতিবার ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ সংবর্ধনা প্রদান করে। সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র সভাপতি কবি জুলি রহমানের সঞ্চালনায় ভিন্ন আমেজের এ অনুষ্ঠান জুড়ে ছিল কবিতা পাঠ, কবিকে নিয়ে আলোচনা ছাড়াও সাহিত্য চর্চার প্রাসঙ্গিক নানা বিষয়। এসময় কবি নাজমুন নেসা পিয়ারির সঙ্গে মূল মঞ্চে উপবিষ্ট ছিলেন কবি ড. দলিলুর রহমান, টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ, কবি এবি এম সালেহউদ্দীন।
অতিথিদের মধ্যে কবি নাজমুন নেসা পিয়ারির কর্মময় জীবন ও কবিতা বিষয়ক কথা বলেন  আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।সংবর্ধিত কবিকে পুষ্প স্তবক অর্পন করেন তিতাশ মাল্টি সার্ভিসেস’র কর্ণধার মেহের চৌধুরী। উত্তরীয় পরিয়ে দেন লেখিকা নাসরীন চৌধুরী। কবির জীবনি পাঠ করেন আবৃত্তিকার ছন্দা বিনতে সুলতান।
অনুষ্ঠানে কবি শহীদ কাদরীর কবিতা আবৃত্তি করেন নিউইয়র্কের স্বনাম খ্যাত বাচিক শিল্পী ক্লারা রোজারিও, কবি নাজমুন নেসা পিয়ারির কবিতা পাঠ করলেন ড. দলিলুর রহমান ও মাকসুদা আহমদ। আসরে ভাবগাম্ভীর্য ও তন্ময়তা ছড়িয়ে দিলো কবির কবিতাটি। ড. দলিলুর রহমানের কবিতা আবৃত্তি করেন সাভার কলেজের প্রাক্তন শিক্ষক ও সাহিত্য সমালোচক মোঃ ইলিয়াস হোসেন। কবি জুলি রহমানের কবিতা আবৃত্তি করে কবি কন্যা সাবিহা রহমান তারিন। কবি এবিএম সালেহউদ্দীনের কবিতা আবৃত্তি করেন ছন্দা বিনতে সুলতান। স্বরচিত কবিতা পড়লেন কবি নাসরীন চৌধুরী, জুঁই ইসলাম, মাসুম আহমদ, কামরুন নাহার রীতা, ছন্দা বিনতে সুলতান, মেহের চৌধুরী, আজিজুল হক মুন্না ও কবি বেলাল বেগ।
কবি নাজমুন নেসা পিয়ারির কর্মময় জীবন ও কবিতা বিষয়ক কথা বলেন কবি ড. দলিলুর রহমান, বেলাল বেগ, এবিএম সালেহ উদ্দীন, কমিউনিটি এক্টিিিভস্ট ফজলুর রহমান নন্দী প্রমুখ।
অতিথিদের মধ্যে আরো ছিলেন লোকমান হোসেন, কাজী রুবি, সাদিয়া আফরীন তন্বী, নাসরীন মিতু, রতœা ভৌমিক, কুশিলব ভৌমিক প্রমুখ।
কবি নাজমুন নেসা পিয়ারি তার বক্তব্যে জার্মানী মূলধারায় বাংলা মিডিয়ার অন্তরভূক্তিসহ সেখানকার নানা বিষয় নিয়ে কথা বলেন। শেষে নৈশ ভোজে জমপেশ আড্ডায় সবাই আরো একবার প্রাণবন্ত হয়ে ওঠেন।
অনুষ্ঠানটির বিশেষ বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত