আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউইয়র্কের আলবেনিতে আবর্জনার গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউইয়র্কের আলবেনিতে আবর্জনার গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু

বাংলা প্রেস, আলবেনি থেকে: নিউইয়র্কের রাজধানী আলবেনিতে আবর্জনার গাড়ির ধাক্কায় আশিকুর রহমান তামিম নামের চার বছরের এক বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিউইয়র্কের স্থানীয় সময় গত বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১২, ২০১৫) সকাল ৯টার দিকে স্কুলে যাবার সময় দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশি এ শিশুর মর্মান্তিক মৃত্যু সময় দ্রুত ছড়িয়ে পড়লে আলবেনি ও নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

আলবেনি পুলিশ কর্মকর্তা স্টিভ স্মিথ জানান, আলবেনি শহরের সেন্ট্রাল এভেন্যু ও কোয়েল ষ্ট্রিটের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য মা ও ছেলে রাস্তা পার হচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তামিমকে সজ্ঞাহীন অবস্থায় দেখতে পায়। আলবেনির সহকারি ডিষ্ট্রিক্ট অ্যাটর্নি ও কান্ট্রি ভেহিক্যাল ক্রাইম ইউনিটের চিফ প্রসিকিউটর ম্যারি টানার রিচটার দুর্ঘটনার সঠিক কারন উদঘাটনে একসঙ্গে কাজ করছেন। ইতিমধ্যে নিহত তামিমের মা ও প্রত্যক্ষদর্শীরা পৃথক পৃথভাবে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। আলবেনি সিটি স্কুল ডিষ্ট্রিক্টের গণসংযোগ কর্মকর্তা রন লেস্কো জানিয়েছেন তামিম স্থানীয় ফিলিপ জে অ্যাচিভমেন্ট একাডেমির প্রি কে’র ছাত্র ছিলেন। তামিমের বাবা মিজানুর রহমান অনিক আলবেনিতে অবস্থিত গান্ধী রেসটু্রেন্টের স্বত্তাধিকারী বলে জানা গেছে। আলবেনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আশিকুর রহমান তামিম-এর নামাজে জানাজা শুক্রবার (ফেব্রুয়ারি ১৩, ২০১৫) বাদ জু’মা নিউইয়র্কের আলবেনিতে Masjid As Salam, downtown at 276 Central Avenue, Albany, NY 12206 তে অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতি দেখা গেছে। জানাজা শেষে আলবেনি’র নর্থ গ্রীণবুশ এলাকায় একটি কবরস্থানে তাঁকে চিরশায়িত করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত