আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে হুমায়ূন মেলা ৭-৮ অক্টোবর

নিউইয়র্কে হুমায়ূন মেলা ৭-৮ অক্টোবর

আগামী বছর থেকে ‘হুমায়ুন সম্মেলন’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে নিউইয়র্কে দুদিনব্যাপী হুমায়ূন মেলা হচ্ছে আগামী ৭-৮ অক্টোবর যথাক্রমে রোববার ও সোমবার। শো-টাইম মিউজিকের আয়োজনে দ্বিতীয়বারের মতো এ মেলার উদ্বোধন করবেন মরহুম হুমায়ূন আহমেদের স্ত্রী, অভিনয় ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। ‘হুমায়ুন মেলা’ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেলার প্রস্তুতি সহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়াও আগামী বছর থেকে নিউইয়র্কে ‘হুমায়ুন মেলা’ নয় ‘হুমায়ুন সম্মেলন’ আয়োজন করা হবে বলে জানানো হয়।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে মেলার আয়োজক ও শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম ছাড়াও মেহের আফরোজ শাওন, জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে আলমগীর খান আলম বলেন, ৭ ও ৮ অক্টোবর রোববার ও সোমবার নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে এবারের ‘হুমায়ুন মেলা’ অনুষ্ঠিত হবে। মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। এতে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ছাড়াও কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, পূরবী বসু, সৈয়দ মনজুরুল ইসলাম, সাংবাদিক পীর হাবিবুর রহমান, প্রকাশক ওসমান গণি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলায় হুমায়ূন আহমেদের বইসহ বিভিন্ন পণ্যের স্টল থাকবে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মেহের আফরোজ শাওন, এসআই টুটুল ও সায়েরা রেজা সহ প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, চন্দন চৌধুরী,  শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, রানো নেওয়াজ, সেলিম ইব্রাহীম প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্য ছাড়াও টিভি ও চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের দর্শকদের বই, নাটক, সিনেমা মুখী করেছেন। তিনি দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনকে অনেক কিছু দিয়ে গেছেন। আমাদের এখন দায়িত্ব হুমায়ূন আহমেদকে দেয়ার পালা।

শাওন বলেন, মানুষের জীবনে জন্ম ও মৃত্যু দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই হিসেবে এই নিউইয়র্ক হুমায়ূন আহমেদের জীবনে উল্লেখযোগ্য স্থান। নিউইয়র্ক ঘিরে হুমায়ুন আহমেদের অনেক স্মৃতি। জীবনের শেষ দিনগুলো তিনি নিউইয়র্কে কাটিয়েছেন। নিউইয়র্ক শহরে যারা ‘হুমায়ূন মেলা’র আয়োজন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এবার ভার্জিনিয়ায় অনুষ্ঠিত নজরুল সম্মেলনের অনুষ্ঠান দেখলাম। আশা করি আগামীতে নিউইয়র্কে হুমায়ূন আহমেদ স্মরণে শুধু মেলা নয়, ‘হুমায়ূন আহমেদ’ সম্মেলন হবে। তাঁকে আমরা মেলায় সীমাবদ্ধ রাখতে চাই না। সবাইকে নিয়ে আরো বড় পরিসরে হুমায়ূন মেলাকে ‘হুমায়ূন সম্মেলন’ করা হবে। এ ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য তিনি প্রবাসের সকল স্পন্সর, মিডিয়া এবং শো টাইম মিউজিকের দৃষ্টি আকর্ষণ করেন।

এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত