আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আমরা দিল্লী মুক্ত বাংলাদেশ চাই : নিউইয়র্কে মতবিনিময়ে যুক্তরাজ্য বিএনপি সভাপতি

আমরা দিল্লী মুক্ত বাংলাদেশ চাই : নিউইয়র্কে মতবিনিময়ে যুক্তরাজ্য বিএনপি সভাপতি

যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক ভোটার বিহীন নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতা ব্যবহার করছেন বলে অভিযোগ করে বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা দিল্লী মুক্ত বাংলাদেশ চাই। তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই বিএনপি জয়লাভ করবে। আর নির্বাচনের আগেই তারেক রহমান বীরের বেশে বাংলাদেশ ফিরে যাবেন। তার সাথে আমরাও দেশে যাবো, দেখবো আওয়ামী লীগ সরকার কয়জনকে আটক করে জেলে পুরেন। তিনি বলেন, ৭১-এ প্রবাসীরা বাংলাদেশের আন্দোলন করে জয়ী হয়েছেন। এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। প্রবাসীদের আন্দোলন সংগ্রাম অতীতের যেমন বৃথা যায়নি, ভবিষ্যতেও বৃথা যাবে না। তাই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।

বিএনপি নেতা এম এ মালিকের সম্মানে যুক্তরাষ্ট্রস্থ দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জবাসীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। গত ২৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টের পার্টি হলে এই সভার আয়োজন করা হয়। শরীফ আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন  যুক্তরাষ্ট্র বিএনপি’র সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিএনপি নেতা শরীফ আহমেদ লস্কর, বাসেত রহমান, এবাদ চৌধুরী ও সিলেট বিভাগ উনয়ন পরিষদের সভাপতি চৌধুরী সালেহ।

বিশিষ্ট রাজনীতিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শাহবাজ হোসেন। সভায় আমন্ত্রিত অথিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমানত হোসেন আমান, সৈয়দ এনাম আহমেদ, জুবের আহমেদ, শাহ কামাল আহমেদ, সেবুল খান মাহবুব, রশিদা আহমেদ মুনা, তাহমিনা আক্তার প্রমুখ।

সভায় এম এ মালিক আরো বলেন, আওয়ামী লীগ সরকারের অন্যায়-অবিচার, দূর্নীতি, জুলুম-নির্যাতন, গুম-খুন, হামলা-মামলায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই দেশ ও প্রবাসের জাতীয়তাবাদী শক্তির ঐক্যর কোন বিকল্প নেই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে বলে, তিনি আদর্শের রাজনীতি করে আধুনিক বাংলাদেশ গড়েছেন। তার আদর্শের সৈনিক আমরা। জিয়ার আদর্শ সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

এম এ মালিক বলেন, আধুনিক সিলেটের রূপকার হচ্ছেন মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। সেই সিলেট আজ বড়– অবহেলিত। বিএনপি ক্ষতায় আসলে সবাই মিলে সিলেটকে নতুন করে গড়ে তোলা হবে। তিনি বলেন, আশা করছি সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের একাংশ) থেকে আগামী নির্বাচনে মনোনয়ন পাবো। এই আসন কোন অবস্থাতেই ছেড়ে দেয়া হবে না। আর যদি দলের মনোনয়ন না পাই, তারপরও এই এলাকার জন্য কাজ করে দেখিয়ে দেবো উন্নয়ন কাহাকে বলে।

সভায় অন্যান্য বক্তা আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসন থেকে এম এ মালিক-কে মনোনয়ন দেয়ার জন্য বিএনপি’র প্রতি আহ্বান এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করার দাবী জানিয়ে বলেন, তিনি (তারেক রহমান) যাকেই যুক্তরাষ্ট্র বিএনপি’র দায়িত্ব দেবেন তার নেতৃত্বেই আমরা কাজ করবো। বক্তারা প্রশ্ন রেখে বলেন, সব জায়গায় কমিটি থাকলে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি হবে না কেন? কমিটি না থাকলে প্রবাসের দলীয় নেতা-কর্মীরা উৎসাহ-উদ্দীপনা হারিয়ে ফেলবেন বলেও তারা মন্তব্য করেন। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের সময় যুক্তরাষ্ট্র বিএনপি ঘোষিত ‘যেখানে হাসিনা, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচীতে অংশ নিতে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক নিউইয়র্ক আসেন এবং জাতিসংঘ ভবনের সামনে অনুষ্ঠিত দলীয় কর্মসূচীতে অংশ নেন। 


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত