আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে বিয়ের গাড়ি দুর্ঘটনায় নিহত ২০

নিউইয়র্কে বিয়ের গাড়ি দুর্ঘটনায় নিহত ২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুটি গাড়ির সংঘর্ষে ২০ জন মারা গেছেন। রোববার পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, শনিবার দুপুর দুইটার দিকে স্কোহায়ারের অ্যাপল ব্যারেল কান্ট্রি স্টোরের সামনে একটি বরযাত্রীবাহী লিমোজিনের(চারদিক ঢাকা মোটরগাড়ি যাতে সামনের বা ড্রাইভারের সিট পার্টিশন দিয়ে আলাদা করা থাকে) সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।

স্টোরটির ম্যানেজার জেসিকা কিরবি এক ফোন সাক্ষাৎকারে বলেন, রুট ৩০এর গাড়ি পার্ক করার স্থানে থাকা অনেক লোক নিহত হয় লিমোজিনটির ধাক্কায়। গাড়িটি মনে হয় ৬০ মাইল বেগে চলছিল। আমি যা দেখেছি, তা বলতে চাই না। দৃশ্যটি ছিল কল্পনাতীত।

অ্যাসোসিয়েটেড প্রেস’র(এপি) প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের ১৮ জন লিমোজিনের যাত্রী ও দুজন পথচারী।

পুলিশ জানায়, স্টেট রুট ৩০ এবং স্টেট রুট ৩০এ’র সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সাড়া দেয় নিউইয়র্ক পুলিশ এবং স্কোহায়ার কাউন্টি শেরিফ’র(কাউন্টির শান্তিরক্ষায় নিয়োজিত সরকারি কর্মকর্তা) দপ্তর।

একটি বিবৃতিতে নিউইয়র্ক পুলিশ জানায়, নিহতদের নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। কারণ এখনও অনেককে শনাক্ত করা যায়নি।

ঘটনাটি তদন্ত করতে একটি টিম পাঠিয়েছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত