আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

জাতীয় পার্টি নিউইয়র্ক মহানগর শাখার কর্মীসভা অনুষ্ঠিত

জাতীয় পার্টি নিউইয়র্ক মহানগর শাখার কর্মীসভা অনুষ্ঠিত

গত ১৫ই অক্টোবর  সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ  টেষ্ট অব লাহোর রেষ্টুরেন্টে জাতীয় পার্টির নিউইয়র্ক মহানগর শাখা পুনঃ গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি নিউইয়র্ক মহানগর শাখার সভাপতি শুভংকর গাঙ্গুলী, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  হেলাল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা গিয়াস মজুমদার, ডা. সেলিম উদ্দিন, জাপার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাজী আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় সদস্য হাজী জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য  লুৎফুর রহমান, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দু। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির ভারপ্রাপ্ত সভানেত্রী ডাঃ নার্গিস রহমান ও সাধারণ সম্পাদিকা শাহানাজ বেগম, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আবিদুর রহমান, জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।
সভায় আগামী ২ বৎসরের জন্য জাতীয় পার্টি নিউইয়র্ক শাখার সভাপতি শুভংকর গাঙ্গুলী, সাধারণ সম্পাদক  হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন সহ ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গটিত হয়। নতুন কমিটি আগামী দিনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাথে মিলে মিশে কাজ করবে এবং চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এর হাতকে শক্তিশালী করবে।
সভায় আগামী ২০ শে অক্টোবর জাতীয় পার্টির মহা সমাবেশ সামনে রেখে বিভিন্ন কর্মসূচীকে সমর্থক জানানো হয়। আমাদের নেতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেব একটি চমক দেখাবেন। বর্তমান সংসদের বিরোধী দল আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবেন। বাংলাদেশের দুর্নীতিবাজ সরকারী কর্মচারীদের হাতে আজ দেশ বন্দি হইয়া আছে। চেয়ারম্যান এরশাদ সাহেব দেশ বিদেশে আগামী দিনে নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে জোয়ার তুলার জন্য নির্দেশ প্রদান করেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত