আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউ ইয়র্ক এলাকায় ৩.০ মাত্রার মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

নিউ ইয়র্ক এলাকায় ৩.০ মাত্রার মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

ছবিঃ এলএবাংলাটাইমস

শনিবার রাতের দিকে নিউ ইয়র্ক মহানগর এলাকায় একটি ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.০ এবং এটি নিউ জার্সির হ্যাজব্রুক হাইটস এলাকায় আঘাত হানে, যা সেন্ট্রাল পার্কের প্রায় ৮ মাইল পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্র ছিল প্রায় ৬.২ মাইল গভীরে।

নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন এলাকার এক বাসিন্দা জানান, এটি ছিল খুবই সংক্ষিপ্ত একটি কম্পন—মাত্র এক মুহূর্তের জন্য হালকা দুলুনি অনুভূত হয়।

তবে, ভূকম্পনটি খুবই হালকা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্কের বিখ্যাত ‘এম্পায়ার স্টেট বিল্ডিং’-এর অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মজার ছলে জানানো হয়, “I AM FINE.”

এই ভূমিকম্পটি ২০২৪ সালের টিউক্সবেরি, নিউ জার্সি-তে হওয়া ৪.৮ মাত্রার ভূমিকম্পের চেয়ে অনেক কম তীব্র ছিল। যদিও ৩.০ মাত্রার ভূমিকম্প সাধারণত কোনো ধরনের ক্ষতি করে না, তবুও এই ধরনের মৃদু ভূকম্পন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বেশ বিরল।

নিউ ইয়র্ক সিটি ইমারজেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি। স্থানীয়রা সতর্ক থাকলেও জনজীবনে স্বাভাবিকভাবেই কার্যক্রম চলতে দেখা গেছে।

এলএবাংলাটাইমস/ওএম


শেয়ার করুন

পাঠকের মতামত