আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যেগে জসিমউদ্দিন খান মিঠুর স্মরণে শোক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যেগে জসিমউদ্দিন খান মিঠুর স্মরণে শোক সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন(বাপ্‌স নিউজ) নিউইয়র্ক থেকে :যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য জসিম উদ্দিন খাঁন মিঠুর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে সন্ধ্যা ৮টার সময় শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আকতার হোসেন। সভাটি যৌথ ভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন মৌলনা কাজী কাইয়্যুম। সকল শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় মিঠুর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি, সৈয়দ বশারত আলী, মাহবুবুরর হামন, আবুল কাশেম, সামছুউদ্দিন আজাদ, লুৎফুল কবির, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসব মামুন, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, উপদেষ্ঠা ডাঃ মাসুদুল হাসান, মক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সোলেমান আলী, শিরিন আক্তার দিবা, মাহবুবুর রহমান টুকু, তৈয়বুর রহমান টনি, মুজিবুল মাওলা, আনোয়ার হোসেন, রুহেল চৌধুরী, আশাফ মাসুক, নূরে আলম চৌধুরী, এম এ আলম বিপ্লব, আতাউল গণি আসাদ, আলী হোসেন গজনবী, টিটু রহমান, মোঃ আব্দুল হামিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর আহ্বায়ক লুৎফুন নাহার লতা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহিন, সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, সৈয়দ আতিক, রফিকুল ইসলাম, হোসেন সোহেল রানা, একেএম আলমগীর, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, যুবলীগ সভাপতি মিসবাহ আহমদ, সাইদুর রব খান জামাল, জামাল হোসেন, সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাখাওয়াত বিশ্বাস, দুরুদ মিয়া রণেল, শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মততাজ শাহানা, নার্গিস আহমেদ বিউটি, নাফিজা নূর সাথী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, চট্টগ্রাম আওয়ামী পরিষদ নেতা হেলাল মাহমুদ, জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, বাংলাদেশ সোসাইটির সাবেক সোসাইটির সহ সভাপতি সিরাজ উদ্দিন সোহাগ।
বক্তারা মিঠুর স্মৃতিচারন করতে গিয়ে অনেকেই আবেগ কেঁদে ফেলেন এবং বলেন মিঠুর মত একজন একনিষ্ট মুজিব সৈনিককে হারিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল যাহা কখনো পূরণ হবার নয়। মিঠু একজন ভালো সংগঠক ছিলেন। সংঘঠনে সময় দিতে গিয়ে ৩৮ বছর বয়সেও সংসারী হতে পারেননি। এখানে উল্লেখ্য যে মিঠুর মৃত্যুর পর তার ফিনারেল এবং বাংলাদেশে লাশ প্রেরণ সহ যাবাতীয় খরচ যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার বহন করে। এবং আরও কিছু টাকা সংগ্রহ করে তার মাকে দেওয়ার জন্য বিভিন্ন বক্তারা প্রস্তাব করেন। ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আকতার হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সবাইকে আশস্ত করেন তার জন্য কিছু টাকা সংগ্রহ করে অচিরেই তার মায়ের কাছে পাঠানো হবে।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী, শেফু রহমান, নূরুন নাহার গিনি, শাহ মোহাম্মদ বখতিয়ার, রুমানা আক্তার, আবুল হোসেন, মানিক পাশা, মোস্তফা কামাল মানিক, আব্দুল মান্নান, মোহাম্মদ ওয়াহেদ, গণেশ কীর্তনীয়া, রিন্টু লাল দাস, আমিনুল ইসলাম।

শেয়ার করুন

পাঠকের মতামত