আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মোমিন মজুমদারের মাতৃবিয়োগ ও টিএম মামুনের শিশুকন্যার মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবে শোক সভা

মোমিন মজুমদারের মাতৃবিয়োগ ও টিএম মামুনের শিশুকন্যার মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবে শোক সভা

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দুই সদস্যের মধ্যে একজনের মাতৃবিয়োগ, অপরজনের শিশুকন্যার অকাল মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (দেশবাংলা ও বাংলা টাইমস মিলনায়তন) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান। উল্লেখ্য, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম মজুমদারের মা ফাতেমা খাতুন (৯৮) গত ১ ডিসেম্বর শনিবার ও ক্লাব সদস্য টিএম মামুনের শিশুকন্যা মাইমুনা মেহজাবিন (সাড়ে তিন বছর) গত ৪ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশে ইন্তেকাল করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েসের সঞ্চালনায় শোক সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ক্লাবের উপদেষ্টা মনজুর আহমদ ও মঈনুদ্দীন নাসের, সাবেক সহ সভাপতি মাহফুজুর রহমান ও আবু তাহের, সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর সরকার, সাগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল, ক্লাব সদস্য হাসানুজ্জামান সাকী, এমদাদ হোসেন চৌধুরী দিপু, সোহেল হোসাইন ও আনোয়ার হোসেন বাবু। 

এছাড়াও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর ও সদস্য আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন। সাপ্তাহিক জনতার কন্ঠ’র প্রকাশক শামসুল আলম সভায় উপস্থিত ছিলেন।

সভায় মোমিনুল ইসলাম মজুমদার তা মা এবং টিএম মামুন তার কন্যার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। আলোচনাকালে সবাই আপনজনদের হারানোয় আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং প্রবাসে সকল মিডিয়াকর্মী একে অপরের স্বজন অভিহিত করে নিজেদের মধ্যকার ক্রুটি-বিচ্যুতি ভুলে বৃহত্তর স্বার্থে সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

সবশেষে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের কার্যকরী পরিষদ সদস্য রশীদ আহমদ। 

শোক সভা শেষে ক্লাবের কার্যকরী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে আলোচনা সভার আয়োজন ছাড়াও সাংগঠনিক বিষয়ে আলোচনা সহ কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ‘নির্বাচন বিষয়ক সভা’ অনুষ্ঠিত হবে। সভায় ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত