আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী ফয়সল চৌধুরীর সমর্থনে নিউইয়র্কে সভা

সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী ফয়সল চৌধুরীর সমর্থনে নিউইয়র্কে সভা

বৃহত্তর সিলেটের সংসদীয় আসন-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)-এর জাতীয় ঐক্যফ্রন্ট তথা  বিএনপি’র ধানের শীষের প্রার্থী, সাবেক ছাত্রনেতা ফয়সল আহমেদ চৌধুরীর সমর্থনে নিউইয়র্কে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফয়সল আহমদ চৌধুরী আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক-কে বিজয়ী করতে প্রবাসী সকল বাংলাদেশী সহ দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

সিটির ওজনপার্কের রোজ বেঙ্গল রেষ্টুরেন্টে গত ১৬ ডিসেম্বর রোবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। যুবনেতা আতিকুল হক আহাদ ও ছাত্রনেতা ফাহিম শাকিল অপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট ও জোটের আমন্ত্রিত অতিথিরা। যাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা কিনু চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র তথ্য সম্পাদক এম এ হাকিম, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতেন যুবদল নেতা বুরহান উদ্দিন, বেলাল আহমেদ, ইঞ্জিনিয়ার সায়েম, সাইফুল খান হারুন, উত্তম বনিক, খলকুর রহমার, হাসান আহমদ, শাহাবাজ আহমদ, আলমগীর হোসেন, সেলিম উদ্দিন, নাজিম চৌধুরী রিংকু, সুমন আহমদ, সুজন আহমদ, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার রশিদ আহমদ ও আহমেদ ওবায়দা, আব্দুস সামাদ, আলম চৌধুরী।

‘ফয়সল আহমদ চৌধুরী সমর্থক ফোরাম-ইউএসএর’ উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সিলেট থেকে টেলিফোন কনফারেন্সে অংশ নেন বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। এসময় তিনি বলেন, সরকারের শত বাধা-বিপত্তি, হামলা-মামলা স্বত্বেও সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) মানুষের ভালোবাসায় লড়াই অব্যাহত রাখবেন। নির্বাচনে তিনি সবার সার্বিক সহরেযাগিতা ও দোয়া কামানা করেন।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্ট তথা বিএনপি দলীয় প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে প্রবাস থেকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত