আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিউইয়র্কের স্কুলের ছুটির তালিকায় মুসলমানদের দুই ঈদ

নিউইয়র্কের স্কুলের ছুটির তালিকায় মুসলমানদের দুই ঈদ

নিউইয়র্কে মুসলিমদের জন্য অবিস্মরণীয় সু খবর । যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের পাবলিক স্কুলগুলেতে ঈদের ছুটি ঘোষণার প্রজ্ঞাপণ জারি হয়েছে, যা ছিল শহরবাসী মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি। বুধবার নিউ ইয়র্ক শিক্ষা বোর্ড ঈদের ছুটির এই ঘোষণা দেওয়ার পর মুসলিম সম্প্রদায় তাকে স্বাগত জানিয়েছে। নিউ ইয়র্কের পাবলিক স্কুলের ১১ লক্ষাধিক ছাত্র-ছাত্রীর প্রায় ২০% মুসলমান। এ সিদ্ধান্ত হওয়ায় এখন থেকে তারা খ্রিস্টান ও ইহুদির মতো মত ঈদের সময় দুদিন ছুটি পাবে। শিগগিরই তা স্কুল ক্যালেন্ডারে সংযোজন করা হবে বলে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো সাংবাদিকদের জানিয়েছেন। গত বছরের নির্বাচনে বিজয়ী মেয়র বিল ডি ব্লাসিয়োর নির্বাচনী অঙ্গিকার ছিল এটি। গত ২ মার্চ মেয়রের সঙ্গে এক বৈঠকে তাকে অঙ্গীকারের কথা স্মরণ করিয়েয়ে ছিলেন কংগ্রেস সদস্য গ্রেস মেং। নতুন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট লেটিটা জেমস।তিনি গণ মাধ্যমকে বলেন, “এর ফলে বহুজাতিক এই শহরের সেই মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটলো যে, আমরা ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠি নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজের মাধ্যমে সামনে এগিয়ে যেতে বদ্ধপরিকর।” কংগ্রেসে ডেমক্রেট সদস্য গ্রেস মেং বলেন, “এ ঘটনাটি মুসলিম-আমেরিকানদের জন্যই শুধু নয়, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী প্রতিটি আমেরিকানের জন্য বড় একটি অর্জনের ঘটনা। সামাজিক সম্প্রীতির বন্ধনকে এ ঘটনা আরও সংহত করতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।” দুই ঈদের দিন সরকারি ছুটি ঘোষণার দাবিতে নিউ ইয়র্ক স্টেট এসেম্বলিতে একটি বিল উঠিয়ে তা পাস করিয়েছিলেন গ্রেস মেং।

শেয়ার করুন

পাঠকের মতামত