আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

যুক্তরাষ্ট্রের সাহসী নারীর পুরস্কার গ্রহণ সুন্দর - বিশ্ব গড়ার প্রত্যয় নাদিয়া শারমিনের

যুক্তরাষ্ট্রের সাহসী নারীর পুরস্কার গ্রহণ সুন্দর - বিশ্ব গড়ার প্রত্যয় নাদিয়া শারমিনের

একটি সুন্দর বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক নারী সাহসিকতার (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড-আইডব্লিউওসি) পুরস্কার পাওয়া একাত্তর টেলিভিশন চ্যানেলের অপরাধ বিষয়ক সাংবাদিক নাদিয়া শারমিন। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।পুরস্কার গ্রহণকালে বিশ্বের অন্যান্য নারী অধিকার কর্মীদের সঙ্গে মিলে নারীর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করার ঘোষণা দিয়ে নাদিয়া শারমিন বলেন, সকলে মিলে একটি বৃহত্তর শক্তি গড়ে তোলা যেতে পারে। যার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সহিংসতা বন্ধ ও বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। তাই আজ থেকে সবাইকে অন্যায়, অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করতে হবে।
তিনি আরো বলেন, তীব্র সমালোচনা, হুমকি আর বিপদ সত্ত্বেও আমাদেরকে সত্য, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী হতে হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নারী ইস্যু বিষয়ক অ্যাম্বাসেডর-এট-লার্জ ক্যাথেরিন এম রাসেল এবং পররাষ্ট্র দপ্তরের ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস এর ডেপুটি সেক্রেটারি হিদার হিগিনবটম উপস্থিত ছিলেন। অ্যাম্বাসেডর রাসেল বলেন, নাদিয়ার যে সাহসী কাজ করেছে এবং করছেন সেজন্য আমরা তার পাশে আছি।২০০৭ সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইডব্লিউওসি নারীদের সাহসিকতার জন্য এ পুরস্কার দিয়ে থাকে। এ বছর নাদিয়া শারমিন ছাড়াও বিভিন্ন দেশের আরো ৯ সাহসী নারীর হাতে পুরস্কার তুলে দেন ডেপুটি সেক্রেটারি হিদার হিগিনবটম। নাদিয়া শারমিন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে সাহসিকতার জন্য এ পুরস্কার পেলেন।
পুরস্কার গ্রহণের পর নাদিয়া শারমিন পররাষ্ট্র দফতরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নারী সাংবাদিক ও বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সঙ্গেও সাক্ষাত্ করেন তিনি। জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠেয় ‘৫৯তম কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইমেন’ সম্মেলনেও যোগ দেবেন তিনি। এ সম্মেলনে সারাবিশ্বের নারী অধিকারকর্মীরা যোগ দিচ্ছেন।প্রসঙ্গত, ২০১৩ সালের এপ্রিল মাসে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন নাদিয়া শারমিন।

শেয়ার করুন

পাঠকের মতামত