আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউ ইয়র্কে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, গ্রেপ্তার ৪

নিউ ইয়র্কে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, গ্রেপ্তার ৪

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক রাজ্যে একটি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন প্রাপ্ত বয়স্ক ও একজন কিশোর।

ইসলামবার্গ নামের ওই ছোট মুসলিম সম্প্রদায়টি আশির দশকে পাকিস্তানি মৌলভীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসলামবার্গে হামলার উদ্দেশ্যে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুদ রেখেছিল।

এক স্কুলছাত্রের গোপন তথ্যের ভিত্তিতে এই ষড়যন্ত্র উন্মোচিত হয়।

ইসলামবার্গ সম্প্রদায় সাম্প্রতিককালে নানা ধর্মীয় ষড়যন্ত্রকারীদের লক্ষ্যে পরিণত হয়েছে। তাদের ভাষ্য, এখানে সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবির রয়েছে।

আগামী বুধবার গ্রেপ্তারকৃত প্রাপ্তবয়স্ক তিনজনকে আদালতে তোলা হবে। তারা হলেন- অ্যান্ড্রু ক্রিসেল (১৮), ভিনসেন্ট ভেট্রোমাইল (১৯), ও ব্রায়ান কোলানেরি (২০)। তাদের সবার বিরুদ্ধে অপরাধমূলক কাজের উদ্দেশ্যে অস্ত্র মজুদ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তাদেরকে ১৬ বছর বয়সি এক কিশোরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ১৬ বছর বয়সি ওই কিশোরের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ২৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিউ ইয়র্কের গ্রিস শহরের পুলিশ প্রধান প্যাট্রিক ফেলান জানান, ১৬ বছর বয়সি ওই কিশোর স্কুলে তার বন্ধুদের সঙ্গে আলাপ করার সময় তাদের ষড়যন্ত্র সম্পর্কে স্কুলের আরেক ছাত্র জেনে ফেলে। সে পরে পুলিশকে বিষয়টি জানায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে কমপক্ষে তিনজন স্কাউট সদস্য ছিল।

এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত