আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্র আ.লীগ ও অঙ্গ সংগঠনের দোয়া

ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্র আ.লীগ ও অঙ্গ সংগঠনের দোয়া

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র আশু রোগমুক্তি কামনায় যুক্তরাস্ট্র আওয়আমী লীগ এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দোয়া মাহফিল করেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য আওয়ামী লীগের উদ্যোগেও অসুস্থ ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।  উল্লেখ্য, মন্ত্রী ওবায়দুল কাদের গত ১ মার্চ শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চিকিৎসা নেওয়ার পর ডাক্তারের পরামর্শে আরো উন্নতি চিকিৎসার জন্য ৪ মার্চ সোমবার সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে সর্বশেষ খবরে জানা গেছে।

যুক্তরাষ্ট্র আ. লীগ: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দোয়া মাহফিলের আয়োজন করেছে। গত ৪ মার্চ সোমবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এসময় দোয়া পরিচালনা করেন মওলানা ছয়ফুর আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ বসারত আলী, মাহবুুরর রহমান, সামসুদ্দিন আজাদ, লুৎপূল করীম, ডা. মাসুদুর রহমান, আইরীন পারভীন, আব্দুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, হাজী এনাম, আবুল কাশেম, সরাফ সরকার, সোলায়মান আলী, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, হাজী মফিজুর রহমান, শেখ আতিকুল ইসলাম, শাহাদৎ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ সাখাওয়াত বিশ্বাস, যুবলীগ নেতা তরিকুল হায়দার চৌধুরী, শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকন ও জুয়েল আহমদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন।
এছাড়াও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু দোয়া মাহফিলে অংশ নেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের যৌথ উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহতালার নিকট  দোয়া মহফিল ও বিশেষ প্রার্থনা করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলেই নিজ নিজ ধর্মানুসারে তার খুব তাড়াতাড়ী তার সুস্থতা চেয়ে জনগনের মাঝে ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন।

গত ৪ মার্চ সোমবার জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টের পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ কর, তোফায়েল আহমেদ চৌধুরী ও সাইফুল ইসলাম রহিম ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশাহ সহ আওয়ামী লীগ নেতা শরীফ কামরুল হীরা, কায়কোবাদ খান, আশুক মাসুক, ইলিয়ার রহমান, আহমদ মোস্তফা পারভেজ, সাদত হোসেন, ওয়ালী হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের  দরুদ মিঞা রনেল, নাফিসুর রহমান তোরান, যুবলীগের সেবুল মিয়া, রিন্টু লাল দাস এবং শ্রমিকলীগের মনজুর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েছ আহমদ এবং দোয়া পরিচালনা করেন তোফায়েল চৌধুরী ও বিশেষ প্রার্থনা করেন ড. প্রদীপ কর।

নিউইয়র্ক মহানগর আ. লীগ: মন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ রোববার জ্যাকসন হাইটসের তিতাস রেষ্টুরেন্টের পার্টি হলে এই দোয়ার আয়োজন করা হয়। এতে দোয় পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম। এসময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে জাকারিয়া চৌধুরী, মাসুদ হোসেন সিরাজী, হাজী আব্দুল কাদের মিয়া, আওয়ামী নেতা জাহাঙ্গীর হোসেন, নুরল আমিন বাবু, মোহাম্মদ আলমগীর উদ্দীন, সুব্রত তালুকদার, মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ, এটিএম মাসুদ উপস্থিত ছিলেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ: এছাড়াও পৃথক এক বিবৃততে ওবায়দুল কাদেরের আশু রোগ মুক্তি কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত বিশ্বাস। বিবৃতিতে তিনি ওবায়দুল কাদেরের জন্য স্ব স্ব অবস্থান থেকে দলীয় সকল নেতা-কর্মীদের দোয়ার ব্যবস্থা করার জন্যও বিশেষভাবে অনুরোধ জানান। 


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত