আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

হতাশা কমাতে নিউইয়র্কে ‘পানচিং ব্যাগ’ স্থাপন

হতাশা কমাতে নিউইয়র্কে ‘পানচিং ব্যাগ’ স্থাপন

প্রতিদিনের কাজ ও নানা ধরনের চাপে হতাশ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর এই হতাশা থেকে অনেকেই বিচিত্র আচরণ করেন। বিশেষ করে হতাশা থেকে বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করেন অনেকেই।

আর এই সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটনজুড়ে স্থাপন করা হয়েছে ‘পানচিং ব্যাগ’ (ঘুষি দেয়ার ব্যাগ)। দেশটির একটি ডিজাইন স্টুডিও হলুদ রঙয়ের এসব ব্যাগ স্থাপন করেছে যেন নিউইয়র্কবাসী স্বাস্থ্যকর উপায়ে তাদের হতাশা দূর করতে পারে।

ডোন্ট-টেক-দিস-দ্য-রং-ওয়ে নামের ওই স্টুডিওটি জানিয়েছে, নিউইয়র্কবাসীরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এরই মধ্যে অনেকেই নাকি পানচিং ব্যাগে নিয়মিত কিল-ঘুষি মারছেন যেন তাদের হতাশা দূর হয়।

গত মাসে ‘গ্যালাপ পোল’ নামের একটি সমীক্ষায় দেখানো হয়েছে, বিশ্বের সব মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রের মানুষরা সবচেয়ে বেশি হতাশায় থাকে। ওই সমীক্ষায় দেখানো হয়েছে, গত এক দশকে আমেরিকার নাগরিকদের রাগ, চাপ ও উদ্বেগ সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রজুড়ে ৫৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক দিনের বেশিরভাগ সময়ে চাপ অনুভব করেন যেখানে বিশ্বের অন্যান্য দেশের ৩৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক এই অবস্থার মধ্যে থাকেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ৪৫ শতাংশ নাগরিক প্রতিদিন উদ্বেগ অনুভব করেন। বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে এই পরিমাণ হলো ৩৯ শতাংশ।

অর্থাৎ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে বেশ হতাশা বিরাজ করছে বলেই উল্লেখ করা যায়। আর এজন্য পানচিং ব্যাগ স্থাপনকেও সময়োপযোগী বলছেন অনেকেই।

শেয়ার করুন

পাঠকের মতামত