আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

কারবালায় গুলি, নিহত ১৪

কারবালায় গুলি, নিহত ১৪


ইরাকে শিয়াদের পবিত্র শহর কারাবালায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। মেডিকেল ও নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ  তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ভোররাতে কারবালায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী তাজা গুলি বর্ষণ করে । এতে ঘটনাস্থলেই অন্তত ১৪ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরো ৮৬৫ জন।

চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারের দুর্নীতি ও চরম বেকারত্বের প্রতিবাদে রাজধানী বাগদাদসহ ইরাকের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও লাঠিচার্জের পাশাপাশি তাজা গুলিও ব্যবহার করেছে। এ ঘটনায় আড়াই শতাধিক নিহত হয়েছে।

একটি সূত্র আল-জাজিরা অনলাইনকে জানিয়েছে, সোমবার রাতভর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। তবে এক কর্মকর্তা এ সংখ্যা ১৮ বলে জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার একটি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে। এছাড়া বাগদাদের দুটি জেলায় স্কুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে সেনা সদস্যরা।

শেয়ার করুন

পাঠকের মতামত