আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ নির্বাচিত করে ২০২০-২১ সেশনের জন্য নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৯ই নভেম্বর শনিবার দুপুর তিনটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রথম পর্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এরপর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দ্বিতীয় পর্বে নির্বাচনী প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান পুনর্নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ।
 নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (দেশবাংলা ও বাংলা টাইমস অফিস) ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভা পরিচালনা করেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস।
শুরুতেই সংগঠনের সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেশ করেন। পরে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব দেন কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার। সংগঠনের ওয়েবসাইট সম্পর্কে সদস্যদের অবহিত করেন যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন সরকার।

পরে তিন সদস্যের নির্বাচন কমিশন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ১১ সদস্যের নতুন কার্যকরী কমিটির জন্য সংগঠনের সদস্যদের কাছ থেকে নাম প্রস্তাবের আহ্বান করে। এতে সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদের জন্য ডা. ওয়াজেদ এ খান (সাপ্তাহিক বাংলাদেশ), সহ-সভাপতি পদে হাবিব রহমান (বাংলাপত্রিকা) ও এবিএম সালাহউদ্দিন আহমেদ (ইনকিলাব) এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ারুল ইসলাম (ফ্রিল্যান্স) ও হাসানুজ্জামান সাকীর (সময় সংবাদ, যুগান্তর ও এনআরবি কানেক্ট টিভি) নাম প্রস্তাব করেন।
এ সময় এবিএম সালাহউদ্দিন আহমেদ ও হাসানুজ্জামান সাকী যথাক্রমে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদ গ্রহণে অসম্মতি জানালে সহ-সভাপতি হিসেবে হাবিব রহমান ও সাধারণ সম্পাদক পদে মনোয়ারুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়।অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্বশীল নির্বাচিত হন। নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার (দেশবাংলা), কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার (বিএনিউজ২৪) দফতর সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টিভি), কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), এবিএম সালাহউদ্দিন আহমেদ ((ইনকিলাব), হাসানুজ্জামান সাকী (সময়, যুগান্তর ও এনআরবি কানেক্ট), এস এম সোলায়মান (বাংলাদেশ) এবং সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পদাধিকার বলে শিবলী চৌধুরী কায়েস (টাইম টিভি)।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমদ (প্রধান নির্বাচন কমিশনার),বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক রিপোর্টার আনোয়ার হোসেইন মঞ্জু (নির্বাচন কমিশনার) ও দি ডেইলি ইনডিপেনডেন্টের সাবেক চিফ রিপোর্টার মঈনুদ্দিন নাসের (নির্বাচন কমিশনার)।
এর আগে সাধারণ সভায় বক্তব্য রাখেন দৈনিক সংবাদের সাবেক চিফ সাব এডিটর নিনি ওয়াহেদ, সাপ্তাহিক নিউইয়র্ক সম্পাদক মাহবুবুর রহমান, সাপ্তাহিক দেশবাংলার সম্পাদক ডা. সারোয়ারুল হাসান, দৈনিক নিউ নেশনের সাবেক রিপোর্টার মাহমুদ খান তাসের, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক ও একাত্তর টিভির ব্যুরো প্রধান মাহফুজুর রহমান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, স্বাস্থ্য বিষয়ক লেখক ও সাংবাদিক ডা. সজল আশফাক,লেখক এবিএম সালেহ উদ্দীন,আই অন বাংলাদেশ টিভির রিমন ইসলাম, বাফেলো বাংলার সম্পাদক নিয়াজ মাখদুম, একুশে টেলিভিশনের সাবেক চিফ রিপোর্টার মাহাথির ফারুকী, টাইম টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকার,পেনসিলভেনিয়ার বাংলা নিউজের সম্পাদক শেখ এম. খুরশান, নিউজবিডিইউএস এর সম্পাদক এস এম জাহিদুর রহমান, ডেইলি সিটিজেন টাইমসের চৌধুরী এম আলী কাজল, বাংলা পত্রিকার মোস্তাফিজুর রহমান পারভেজ ও সাইমুল ইসলাম, বিডি নিউজ২৪ ডটকমের জাকারিয়া ভূঁইয়া, সাপ্তাহিক বাংলাদেশের আজাদ শিশির ও আমির পারভেজ, ইয়র্ক বাংলার মো: জামিল আনছারী, টাইমস২৪ ডটকমের সোহেল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত