আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর মাগফিরাত কামনায় নিউইয়র্কে তাৎক্ষণিক দোয়া মাহফিল

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর মাগফিরাত কামনায় নিউইয়র্কে তাৎক্ষণিক দোয়া মাহফিল

বাংলাদেশের শীর্ষ আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি,হবিগঞ্জের জামেয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসার মুহতামীম ও শায়খুল হাদিস, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রাহিমাহুল্লাহ এর মাগফিরাত কামনায় নিউইয়র্কে এক তাৎক্ষনিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৫ই জানুয়ারি রোববার বাদ মাগরিব জ্যামাইকার দারুস সালাম মসজিদে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিটস আবদুল আজিজ ভুইঁয়া।সভায় শায়খে হবিগঞ্জীর জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন মাদানী একাডেমী অফ নিউইয়র্ক এর সভাপতি   অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, জামেয়া কুরআনিয়া একাডেমী একাডেমী জ্যামাইকার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলাম, বিশিষ্ট লেখক-গবেষক ও দারুল উলূম মিরপুর -১৩ এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফয়সল আহমদ জালালী,আই টিভির কর্ণধার মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, দারুল উলূম নিউইয়র্ক এর শায়খুল হাদীস মাওলানা আবদুর রহীম,মুহাদ্দিস মাওলানা আজিজুর রহমান ঘোগারকুলি,বিশিষ্ট চিকিৎসক ডা: এএসএম  জুন্নুন চৌধুরী ও হজরতের শাগরিদ,দারুস সালাম মসজিদ জ্যামাইকার  ইমাম ও খতীব মাওলানা আবদুল মুকীত প্রমূখ।এছাড়াও নিউইয়র্কের অনেক উলামায়ে কেরাম, হজরতের মুহিব্বীন-মুতাআ'ল্লিকীন সহ শতাধিক মুসল্লিয়ানে কেরাম উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উলামায়ে কেরাম বলেন, হযরত মুহাদ্দিসে হবিগঞ্জী ছিলেন বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন আলেমে দ্বীন। প্রথিতযশা এই আলেমে দ্বীন বাংলাদেশের অতীতের ক্রান্তিকালে মুসলিম উম্মাহর একজন যোগ্য রাহবারও ছিলেন।তিনি যুগের পর যুগ  কোরআন-হাদীস ও ইলমে তাসাউফের খেদমত আন্জাম দিয়েছেন।পাশাপাশি মুসলিম উম্মাহর ঈমান-আকিদা রক্ষায় নিরলসভাবে কাজ করে গেছেন।দ্বীনের বহুমুখী খেদমতের পাশাপাশি ইসলাম বিরোধী অপশক্তি নির্মূলে তার ভুমিকা ও অবদান ছিল অতুলনীয় এবং চিরস্মরণীয়।দেশ ও জাতির এই নাজুক সময়ে হক্বের উপর অটল-অবিচল,বাতিলের সাথে আপোষহীন সংগ্রাম ছিল তাঁর নিত্যদিনের সঙ্গী।তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস।

দোয়া মাহফিলে শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রাহিমাহুল্লাহর মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন ।

শেয়ার করুন

পাঠকের মতামত