আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

নিউইয়র্কে বাকার নতুন কমিটি গঠিত

নিউইয়র্কে বাকার নতুন কমিটি গঠিত

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন বাকা এর সাধারণ সভা ২০২০ গত ৯ই ফেব্রুয়ারী রোববার ব্রঙ্কসের  এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে  অনুষ্ঠিত হয় ।

সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় কোরআনে হাকীম থেকে  তেলওয়াত করেন আইন ও আন্তর্জাতিক সম্পাদক এম ডি আলাউদ্দিন ।স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী ।সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন ও আয় ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল ।সাংগঠনিক রিপোর্ট ও আয় ব্যয়ের রিপোর্টের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সহ সভাপতি লোকমান হোসেন লুকু, রেহানুজ্জামান রেহান, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ.আলমগীর কবির শামীম, মোহাম্মদ সাদি মিন্ট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব ফয়েজি , আইনও আন্তর্জাতিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদ,কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খছরু, আহমেদ ফয়ছল, চৌধুরী মোমিত  তানিম, মোহাম্মদ এ রনি ।সভায় বাকার কর্মকান্ডে র ভূয়াসী প্রশংসা করে বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল এর সভাপতি মোহাম্মদ এন মজুমদার , হৃদয়ে বাংলাদেশ এর সভাপতি সাইদুর রহমান লিনকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার ,মোনতাসির বিল্লাহ তোষার, তানিযা শারমিন প্রমুখ ।সভায  সর্বসম্মতি ক্রমে বিদায়ী সম্পাদক সম্পাদক আহবাব চৌধুরী খোকনকে সভাপতি ও বিদায়ী সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরীকে সাধারণ সম্পাদক ও এম ডি আলাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট সংগঠনের নতুন কমিটি ঘোষনা করা হয় । নতুন কমিটির নাম ঘোষনা করেন সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল হাসিম হাসনু ।এই কমিটি আগামী ১৯শে এপ্রিল অভিষেকের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করবে ।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ সভাপতি জাকির আহমদ,লোকমান হোসেন লুকু,রেহানুজ্জামান রেহান,মোহাম্মদ সাদি মিন্টু ,আহমদ  ফয়ছল,যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ,আলমগীর  কবির শামীম শাহ কামাল উদ্দিন ,কোষাধ্যক্ষ বদরুজ্জামান রুহেল,সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজী,প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদ ,আইন ও আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হান্নান, ক্রীড়া ও চিত্ত বিনদন সম্পাদক  হেলাল আহমদ,স্কুল  শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মিসেস সালমা সুমি , সদস্য আব্দুল হাসিম হাসনু,সৈয়দ ইলিয়াস খছরু ,জে মোল্লা সানি, শহিদুল ইসলাম ও মোহাম্মদ এ রনি করিম ।

সভায় বিগত এক বছরে দেশে এবং প্রবাসে যারা মৃত্যু বরণ করেছেন তাদের জন্য শোক প্রস্তাব সভায় গৃহিত হয় ।

উক্ত সাধারণ সভায় আগামী ১৮ই এপ্রিল বৈশাখী মেলা করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে মাকসুদা আহমদকে আহবায়ক , বদরুজ্জামান রুহেলকে সদস্য সচিব ও মোহাম্মদ সাদি মিন্টুকে প্রধান সমন্বয়কারী করে বৈশাখী মেলা উদযাপন কমিটি ।আগামী ৫ই মে ইফতার মাহফিন ও কেরাত প্রতিযোগিতা করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে কবি রেহানুজ্জামানকে আহবায়ক ,এম ডি আলাউদ্দিনকে সদস্য সচিব ও জাকির আহমদকে প্রধান সমন্বয়কারী করে ইফতার মাহফিল ও কেরাত প্রতিযোগিতা প্রস্তুতি কমিটি ।১৯শে জুলাই ৮ম বাংলা মেলা করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে আহমদ ফয়ছলকে আহবায়ক , সোহেল আহমদকে সদস্য সচিব ও শাহ কামাল উদ্দিন কে প্রধান সমন্বয়কারী করে ৮ম বাংলা মেলা প্রস্তুতি কমিটি এবং ৯ই আগষ্ট বনভোজন করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে লোকমান হোসেন লুকুকে আহবায়ক , আলমগীর কবির শামীমকে সদস্য সচিব ও হাবিব ফয়েজিকে প্রধান সমন্বয়কারী করে বনভোজন প্রস্তুতি কমিটি গঠন করা হয় ।

এছাড়া যথাযোগ্য মর্যাদায়  সকল জাতীয় দিবস উদযাপনের সিন্ধান্ত নেওয়া হয় ।

শেয়ার করুন

পাঠকের মতামত