আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

করোনাভাইরাস: নিউইয়র্কে প্রতি ঘন্টায় একজনের বেশি রোগীর মৃত্যু

করোনাভাইরাস: নিউইয়র্কে প্রতি ঘন্টায় একজনের বেশি রোগীর মৃত্যু

চীন থেকে ইতালি , সেই ইতালি থেকে করোনাভাইরাস যেন যুক্তরাষ্ট্রের ওপর ভর করেছে।বিশ্বের এক দেশ থেকে আরেক দেশ প্রাণঘাতী করোনা দিন দিন ভয়াবহ রূপ ধারণ করেছে। চীনের পর ইতালিকে এই ভাইরাসটি মৃত্যুপুরী বানিয়ে ফেলছে। রোগীর সংখ্যা প্রতি মিনিটে কয়েকশত গুণ  হারে বাড়ছে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৭ হাজার ৩০১ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯০০ জন। ফলে বিশ্বের মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্তের তালিকায় এখন তিন নম্বরে ডোনাল্ড ট্রাম্পের দেশ।
 
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন আরও ৮৪ জন কোভিড-১৯ রোগী। এনিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৮ জন।

দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নিউইয়র্কের অবস্থা আরো বেশি নাজুক। শনিবার পর্যন্ত নিউয়র্কের আক্রান্তের সংখ্যা এক লাফে বাড়িয়ে ৪৫০০ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে সেখানে নিউইয়র্কে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

নিউইয়র্ক রাজ্যের গভর্নর এন্ড্রু ক্যুমো ৪০ থেকে ৮০ শতাংশের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন।

মরণব্যাধি এই ভাইরাসে শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ১৪ জন রোগী মারা গেছেন এবং শনিবার ১৫জন প্রাণ হারিয়েছেন। নিউইয়র্ক পোস্ট-এর শুক্রবারের প্রতিবেদনে জানানো হয় মৃত্যুর হার ঘন্টায় ১ জনের চেয়েও বেশি। সর্বশেষ তথ্যমতে রাজ্য ৬০ জন করোনায় মারা গেছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে ইতোমধ্যেই নিউইয়র্কসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

করোনা সংকটের কারণে আগেই লকডাউন করা হয়েছিল ইলিনয়েস ও ক্যালিফোর্নিয়া। গত শুক্রবার এ তালিকায় যোগ হয়েছে কানেক্টিকাট, নিউজার্সিও। এসব এলাকার বাসিন্দাদের অতিজরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে নিউইয়র্ক। করোনার সংক্রমণ প্রতিরোধে শুক্রবার রাত থেকে কড়াকড়ি আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে।

এদিন হোয়াইট হাউসে এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশটির সব গভর্নর, মেয়র ও জনগণ একসঙ্গে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন।

আরেক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছে, এক সহকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তিনি ও তার স্ত্রীরও শারীরিক পরীক্ষা করানো হবে। পরীক্ষার পর পেন্স দম্পতির নেগেটিভ ধরা পড়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত