আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

নিউইয়র্কে করোনায় নিহত এক হাজার ছাড়ালো

নিউইয়র্কে করোনায় নিহত এক হাজার ছাড়ালো

ইতালি-স্পেনে পর বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতের সংখ্যা বিবেচনায় সংক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে মোট নিহতের সংখ্যা ২৪৪৩। শুধু নিউইয়র্কে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে বলে জানায় সিএনএন। দেশটিতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা চীনকে ছাপিয়ে বর্তমানে ১ লাখ ৪০ হাজার ৫৭০জন।

নিউইয়র্কের মেয়র বিল দে ব্লেসিও সংবাদ সম্মেলনে জানান, আগামী মে মাসের মধ্যে হাসপাতাল বেডের সংখ্যা বর্তমান সময়ের তিনগুণ করতে হবে। এ সময় নিউইয়র্কের উপকূলে পাঠানো জাহাজ হাসপাতালের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অবশেষে আমাদের দেশ নিউইয়র্কবাসীদের আবেদন শুনতে পেয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক অবস্থা করোনা ভাইরাসের ভয়াবহতাকে পাত্তা না দিলেও সম্প্রতি তিনি জানিয়েছেন, এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা ১ লাখের কম হলে সেটাই হবে এক বড় সফলতা।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যদিও এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের ( ১২ এপ্রিল) আগেই যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৭২২৪৩৫, মারা গেছেন ৩৩৯৯৭জন।


এলএবাংলাটামইস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত