আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্কে মুখ ঢেকে ঘর থেকে বেরোনোর নির্দেশ মেয়রের

নিউইয়র্কে মুখ ঢেকে ঘর থেকে বেরোনোর নির্দেশ মেয়রের

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও নগরবাসীকে বাইরে যাওয়ার সময় তাদের মুখ ঢেকে যেতে বলেছেন। এমনকি এটি ঘরে তৈরি করা হলেও তা পরে বের হতে বলেছেন।

মেয়র গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যখন আপনি বাইরে এবং অন্য লোকের কাছাকাছি যাবেন, তখন মুখ কাপড়ে ঢেকে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি একটি স্কার্ফ হতে পারে বা এটি আপনি বাড়িতে তৈরি যেকোনো কিছু হতে পারে, যা দিয়ে আপনার মুখ পুরো ঢেকে দেওয়া যাবে।’ ডি ব্লাজিও সার্জিক্যাল মাস্ক বা অন্যান্য মেডিকেল-গ্রেডের মাস্ক পরার বিরুদ্ধে নিউইয়র্কের বাসিন্দাদের সতর্ক করে এ কথা বলেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমনিতেই এখন হাসপাতালগুলোয় এসব সরঞ্জামের ঘাটতি রয়েছে। সেখানে যারা সুস্থ, তারা যদি সুরক্ষার জন্য এসব সার্জিক্যাল বা ক্লিনিক্যাল মাস্ক ব্যবহার করে, তাহলে এসব অতি দরকারি জিনিসের সংকট আরও বাড়বে।

মেয়র ব্লাজিও বলেন, ‘আমাদের স্বাস্থ্যসেবাকর্মী ও প্রথম সারিতে থেকে যাঁরা সরাসরি হাসপাতালগুলোয় আছেন, এগুলো তাঁদের প্রয়োজন। এ সব খুবই মূল্যবান, যা এই সময়ে আমরা অনেক কষ্ট করে জোগাড় করছি।’

ডি ব্লাজিও আরও বলেন, সোমবারের মধ্যে নিউইয়র্ক নগরীর হাসপাতালগুলো করোনভাইরাস রোগীদের স্রোত সামলাতে প্রস্তুত হওয়ার জন্য রবিবারের মধ্যে নগরীর হাসপাতাল গুলিতে ৩ দশমিক ৩ মিলিয়ন এন–৯৫, মুখোশ, ২ দশমিক ১ মিলিয়ন সার্জিক্যাল মাস্ক, ১ লাখ গাউন এবং ৪০০ ভেন্টিলেটর পাওয়া অবশ্যই দরকার। না হলে মানুষের সংক্রমণ ও মৃত্যুর ঠেকানো স্বাস্থ্যকর্মীদের পক্ষে সম্ভব হবে না।

আমেরিকার সংক্রামক রোগ সোসাইটির ডা. অ্যাঞ্জেলা হিউলেট বলেছেন, স্কার্ফ বা মুখ ঢাকা কিছু পরে গেলে তা অন্যকে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়া থেকে রক্ষা করতে পারে। তিনি আরও বলেন, এটি লোকদের মুখ স্পর্শ করা থেকে বিরত রাখতে পারে। এর জন্য একটি স্কার্ফ রুমাল বা টিস্যু–জাতীয় জিনিস এ ধরনের সংক্রমণ রোধে কাজ করবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত