আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

প্রতি আড়াই মিনিটে এক জনের মৃত্যু নিউ ইয়র্কে, এক দিনে মৃত ৫৬২

প্রতি আড়াই মিনিটে এক জনের মৃত্যু নিউ ইয়র্কে, এক দিনে মৃত ৫৬২

প্রতি মুহূর্তেই মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে নিউ ইয়র্কে। ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে ২৯৩৫ জনের। গত ২ থেকে ৩ এপ্রিলে ২৪ ঘণ্টার মধ্যে ৫৬২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে সেখানে। যা এক দিনে সর্বোচ্চ।  নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানিয়েছেন, ওই সময়ের মধ্যে প্রতি আড়াই মিনিটে মৃত্যু হয়েছে  এক জন করোনা-আক্রান্তের।

গোটা আমেরিকার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা আমেরিকায় মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের। তার মধ্যে ২৯৩৫ জনই নিউ ইয়র্কের। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গোটা আমেরিকায় আক্রান্তের প্রায় অর্ধেক সংখ্যা উঠে এসেছে এই নিউ ইয়র্ক থেকেই। আমেরিকায় এই মুহূর্তে আক্রান্ত ২ লক্ষ ৭৮ হাজার। সেখানে নিউ ইয়র্কের আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৮৬৩।

এক দিকে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, মৃত্যুও ঠেকানো যাচ্ছে না, এমন পরিস্থিতিতে চিকিত্সা সরঞ্জামের আকাল নিউ ইয়র্কের পরিস্থিতিতে আরও সঙ্কটময় করে তুলেছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুয়োমো। তিনি বলেন, অত্যন্ত সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। যে ভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে শহরে, তাতে ভেন্টিলেশন সিস্টেমের জোগান দিয়েও কুলনো যাচ্ছে না। এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন কুয়োমো।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত