আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

বিক্ষোভ মিছিলে নিউ ইয়র্কের মেয়রের মেয়ে

বিক্ষোভ মিছিলে নিউ ইয়র্কের মেয়রের মেয়ে

পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিওর মেয়ে। শনিবার রাতে চিয়ারা ডি ব্লাসিওকে অবৈধ সমাবেশে যোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার মিনিপোলিস শহরে ফ্লয়েড নামে ৪৬ বছরের এক কৃষ্ণাঙ্গকে হত্যা করে ডেরেক চাওভিন নামে এক পুলিশ কর্মকর্তা। ভিডিও ফুটেজে দেখা গেছে, ফ্লয়েডের গলায় হাঁটু গেড়ে বসে আছেন ডেরেক। এর প্রতিবাদে গত ছয় দিন ধরে প্রতিবাদে ফুঁসছে যুক্তরাষ্ট্র। দেশটির ৪০ টি শহরে কারফিউ জারি করা হলেও তা ভেঙে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। একাধিক শহরে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গত কয়েক দিনে অন্তত চার হাজার ১০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার নিউ ইয়র্ক সিটি মেয়র ডি ব্লাসিওকে বিক্ষোভকারীদের পক্ষে বেশ সরব থাকতে দেখা গেছে।

এক টুইটে তিনি বলেছেন, ‘কাঠামোগত বর্ণবাদ ভিন্ন বর্ণের মানুষের জীবনকে শিকার করছে। আমরা যা দেখছি তা হচ্ছে, দশকের পর দশকের অবিচারের প্লাবন। আমি আমার নিজের সুবিধাকে দেখছি এবং কেবল অনেক বেশি বুঝছি। কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য প্রতিটি দিন বর্ণবাদে পরিব্যাপ্ত বলার মতো যথেষ্ঠ জানি আমি। আমরা আরও ভালো করব।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত