আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিউইয়র্কে পাঁচটি সড়কের নাম হচ্ছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

নিউইয়র্কে পাঁচটি সড়কের নাম হচ্ছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

এলএ বাংলা টাইমস


নিউইয়র্ক নগরীতে পাঁচটি পৃথক স্থানে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’–এর ভাস্কর্য স্থাপন করা হচ্ছে। এতে নগরীর পাঁচটি সড়কপথে শোভা পাবে সাম্প্রতিক নাগরিক আন্দোলনের সাফল্যের প্রতিকৃতি। মেয়র বিল ডি ব্লাজিও সংবাদ সম্মেলনে নিউইয়র্কের নাগরিকদের সাম্প্রতিক আন্দোলনের শক্তিকে চিহ্নিত করার আহ্বান জানান। তিনি বলেন, নিউইয়র্ক নগরী জোরের সঙ্গে নিয়মিত বলছে 'ব্ল্যাক লাইভস ম্যাটার'। আমরা একের পর এক এমন কাজ দিয়ে নগরীর স্পন্দন ফিরিয়ে আনব।


জানা যায়, নগরীর পাঁচটি সড়কপথের মধ্যে ম্যানহাটনের ওয়ার্থ স্ট্রিট এবং রিড স্ট্রিটের মধ্যবর্তী অংশ, স্ট্যাটেন আইল্যান্ডের হ্যামিল্টন অ্যাভিনিউ ও টার্মিনাল ভিয়াডাক এলাকা, ব্রুকলিনের অ্যাডাম স্ট্রিট এবং কোর্ট স্ট্রিটের মধ্যবর্তী জোরেলমোন স্ট্রিট এলাকা, কুইন্সের জ্যামাইকা ও আর্চার অ্যাভিউনিউর মধ্যবর্তী ১৫৩ স্ট্রিট এবং ব্রঙ্কসের ১৬১ ও ১৬২ স্ট্রিটের মধ্যবর্তী মরিস অ্যাভিনিউ এখন থেকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সড়ক হিসেবে পরিচিত হবে। এসব এলাকায় একটি করে আবক্ষ মূর্তি স্থাপন করা হবে। সড়কপথে হলুদ রং দিয়ে লেখা থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। করোনায় নাকাল হওয়া নগরীতে সাম্প্রতিক নাগরিক আন্দোলন অনেক কিছুই পাল্টে দিচ্ছে। ২৫ মে মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশের হাতে নিহত হওয়ার পর আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলন-বিক্ষোভে নিউইয়র্কও উত্তাল হয়ে ওঠে। এ আন্দোলন শুধু কৃষ্ণাঙ্গদের আন্দোলন থাকেনি, উদারনৈতিক নাগরিক আন্দোলনে রূপ নেওয়া বিক্ষোভ এখনো চলছে। ১৯ জুনও নিউইয়র্কে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রতিবাদে, স্লোগানে বিক্ষোভকারীদের উচ্চারণ ছিল সব বৈষম্যের বিরুদ্ধে, পুলিশের সহিংসতার বিরুদ্ধে।

করোনায় বিপর্যস্ত নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো ১৯ জন করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তাঁর প্রতিদিনের প্রেস ব্রিফিংয়ের সমাপ্তি টেনেছেন। ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে টানা ১১১ দিনের প্রতিদিনই গভর্নর কুমো উপস্থিত ছিলেন নাগরিকদের সামনে। কঠিন সময় পেরিয়ে আসার কথা উল্লেখ করে গভর্নর কুমো বলেন, আমরা এক অসম্ভবকে সম্ভব করেছি। দ্বিতীয় ও তৃতীয় ধাপে নিউইয়র্ক খুলছে। গভর্নর তাঁর শেষ সংবাদ সম্মেলনেও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এখনো হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত